‘বিশ্বাসযোগ্যহীন’ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে বিরোধীরা!

SIR তথা নিবিড় ভোটার কার্ড সংশোধন নিয়ে ধুন্ধুমার জাতীয় রাজনীতিতে। এই মর্মে এবার প্রধান নির্বাচন কমিশনারের (CIC) বিরুদ্ধে অভিশংসন (Impeachment) প্রস্তাব আনার চিন্তাভাবনা করছে বিরোধীরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ SIR তথা নিবিড় ভোটার কার্ড সংশোধন নিয়ে ধুন্ধুমার জাতীয় রাজনীতিতে। এই মর্মে এবার প্রধান নির্বাচন কমিশনারের (CEC) বিরুদ্ধে অভিশংসন (Impeachment) প্রস্তাব আনার চিন্তাভাবনা করছে বিরোধীরা। সূত্রের খবর, অনেক বিরোধী দলই এই বিষয়ে আগ্রহী। কংগ্রেস নেতা রাহুল গান্ধির ‘ভোট চুরির’ অভিযোগ এবং বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভের মাঝেই গতকাল (১৭ অগস্ট) নির্বাচন কমিশন (ECI) একটি সংবাদ সম্মেলন করেছে। এরপরেই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার কথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন। তিনি বলেছেন যে, এই বিষয়ে দলের মধ্যে এখনও কোনও আলোচনা হয়নি। তবে সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি প্রয়োজন পড়ে তাহলে কংগ্রেস নিয়মানুসারে অভিশংসন প্রস্তাব আনতে পারে।

রবিবার ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) একটি সংবাদ সম্মেলন করে স্পষ্টভাবে জানিয়েছে যে কমিশন বা ভোটাররা তাদের বিরুদ্ধে ‘ভোট চুরির’ মিথ্যা অভিযোগে ভীত নন। কমিশন জনগণকে সংবিধানে প্রদত্ত অধিকার ব্যবহার করার এবং যে কোনও পরিস্থিতিতে ভোট দেওয়ার জন্য আবেদন করেছে। এটি আরও বলেছে যে নির্বাচন কমিশন নিজেই রাজনৈতিক দলগুলিকে নিবন্ধন করে এবং তাদের দৃষ্টিতে কোনও শাসক দল বা বিরোধী দল নেই, সকলেই সমান। গতকাল সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন যে, ‘SIR নিয়ে কোনও ধরনের মিথ্যা অভিযোগ কমিশন বা ভোটারদের উপর প্রভাব ফেলবে না। নির্বাচন কমিশন নির্ভীক ও নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যাবে। এবং কমিশনের কাজ হল রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত না হয়ে সকল ভোটারের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।’

এরপর কংগ্রেস-সহ বিরোধিদের তোলা ভোটার তালিকায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কমিশন জানিয়েছে যে,’ এখনও পর্যন্ত ২৮,৩৭০ জন ভোটার তাদের দাবি ও আপত্তি দাখিল করেছেন। এর জন্য ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।’ আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের মাত্র চার মাস আগে, নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা র একটি বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু করেছে, আর তাতেই একের পর এক ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। আর এর তীব্র বিরোধিতা করছে বিরোধী দলগুলি। সংসদের বর্ষাকালীন অধিবেশনেও এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। নির্বাচন কমিশন বলছে যে, এই প্রক্রিয়ার উদ্দেশ্য কেবল প্রতিটি যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় নিবন্ধিত করা এবং সমস্ত সন্দেহজনক বা অযোগ্য ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া। কিন্তু বিরোধীদের অভিযোগ, এই পদক্ষেপের ফলে কোটি কোটি যোগ্য ভোটার নথিপত্রের অভাবে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বিহারের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া প্রায় ৬৫ লক্ষ নামের সম্পূর্ণ বিবরণ জনসমক্ষে প্রকাশ করতে বলেছে এবং তাদের বাদ দেওয়ার কারণ জানতে চেয়েছে। আর কমিশন আদালতের নির্দেশ মেনে চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই আবহেই এবার প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবি তুলল বিরোধীরা।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের