দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে খুনের আশঙ্কা করছেন কাউন্সিলর, কান ধরে ক্ষমা চেয়ে সমাজমধ্যমে পোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ২ কোটি টাকার পৌর বিল বকেয়ার খবর সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন পৌরসভার কাউন্সিলর।দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে খুনের আশঙ্কা করছেন কাউন্সিলর।পাশাপশি কান ধরে ক্ষমা চেয়ে সমাজমধ্যমে একটি পোস্টও করেছেন তিনি।তমলুক পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথি মাইতি সম্প্রতি তমলুক পৌরসভার (Tamluk Municipality)প্রাপ্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বকেয়া ট্যাক্স নিয়ে সরব হন। যার পরিমাণ প্রায় দু কোটি টাকায় গিয়ে ঠেকেছে। তার অভিযোগ তিনি বকেয়া নিয়ে সরব হওয়ার পরে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। সমাজ মাধ্যমেই(Social Platfrom) পোস্ট করেন হয়তো তাকে গুলি করা হবে।

কিন্তু সত্যের পথ থেকে আমি সরবো না, তিনি বলেন। পার্থ সারথি মাইতির (Partha Sarathi Maity)সরব হওয়া নিয়ে তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছিলেন পার্থ দল বিরোধী কাজ করছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে। তারপর থেকেই লাগাতার জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করে পোস্ট করতে থাকেন পার্থ। একজন জেলা সভাপতি কিভাবে রাজ্য সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তারপর থেকেই বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সর্বসমক্ষে কান ধরে ক্ষমা চেয়ে আবার একটি পোস্ট করেন পার্থসারথি। যেখানে তিনি লেখেন সত্য বলা পাপ,তাই কান ধরে ক্ষমা চাইছি।তৃণমূলের কাউন্সিলরের(TMC Councillor) এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সমাজ মাধ্যমে।

বিজেপির দাবি পুর দুর্নীতি সামনে আনায় ওই তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তবে তৃণমূল সার্কাস দল, ওই নেতা ফেসবুকে জোকার গিরি করছেন। তবে পুর কর আদায় না হওয়ার কারণ হিসেবে তৃণমূল পরিচালিত তমলুক পৌরসভার চেয়ারম্যানকেই(Tamluk Municipality Chairman) দায়ী করছেন তমলুক শহর তৃণমূল নেতৃত্ব। কর আদায় করতে পারেননি তাই চেয়ারম্যান তার পেটুয়া লোকজনদের দিয়ে সমাজ মাধ্যমে এরূপ পোস্ট করছেন। তৃণমূলের চেয়ারম্যান তাকে কটাক্ষ করছেন তমলুক শহর তৃণমূল নেতৃত্ব, স্পষ্টত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের