স্কুল চত্বরেই সহপাঠীর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত দশম শ্রেণির পড়ুয়া, হাড়হিম কাণ্ড যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ফের হাড়হিম ঘটনা যোগী রাজ্যে। সামান্য বচসার জেরে স্কুল চত্বরেই নবম  শ্রেণির এক পড়ুয়ার ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে প্রাণ হারাল দশম শ্রেণির এক পড়ুয়া। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাজগঞ্জের সানবিম স্কুলে। ওই নৃশংস ঘটনার পরেই তড়িঘড়ি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ঘাতক পড়ুয়াকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সামান্য বচসার ঘটনা যে এমন ভয়াবহ রূপ নিতে পারে তা এখনও বিশ্বাস করতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ। কি নিয়ে বচসা তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ তৃতীয় পিরিয়ড শেষ হওয়ার পরেই শৌচালয়ের দিকে যাচ্ছিল আদিত্য বর্মা নামে দশম শ্রেণির এক পড়ুয়া। ঠিক তখনই পিছন থেকে তার উপরে চড়াও হয় নবম শ্রেণির এক পড়ুয়া। জলের বোতলের ভিতরে লুকিয়ে আনা ছুরি গেঁথে দেয় আদিত্যর বুকে। রক্ত অবস্থায় আদিত্য মাটিতে লুটিয়ে পড়ার পরেই একাধিকবার তার শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করে হামলাকারী। চোখের সামনে ওই ঘটনা ঘটতে দেখে বেশ কয়েকজন পড়ুয়া বাধা দিতে গিয়েছিল। তাদের উপরেও ছুরি হামলা চালায় আততায়ী পড়ুয়া।

চি‍ৎকার আর গোলমালের শব্দ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্কুলের অশিক্ষক কর্মী ও শিক্ষকরা। রক্তাক্ত অবস্থায় আদিত্যকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু পরীক্ষার পরেই চিকি‍ৎসকরা জানিয়ে দেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে নিয়ে আসার আগেই আদিত্যর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে স্কুলে প্রবেশের সময়ে নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিতে জলের বোতলে লুকিয়ে ছুরি এনেছিল ঘাতক ছাত্র। নিহত আদিত্যর পরিবার অবশ্য স্কুল কর্তৃপক্ষের দায়সারা মনোভাবকেই কাঠগড়ায় তুলেছে। তাদের বক্তব্য, স্কুলে ঢোকার সময়ে ঠিকভাবে তল্লাশি চালানো হলে এইভাবে তাদের সন্তানকে মরতে হতো না।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের