ঠাকুর বাড়িতে নাট মন্দিরে মতুয়াদের সিএএ ক্যাম্প নিয়ে বিজেপির কোন্দল প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর: ঠাকুরনগরের মতুয়া মহা সংঘের সংঘাধিপতি এবং বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর(Subrata Thakur)। দুই ভাইয়ের প্রকাশ্যে লড়াইয়ে সুব্রত ঠাকুরের পাশে দাঁড়িয়েছেন মা ছবি রানী ঠাকুর এবং তৃণমূল সাংসদ ও ঠাকুর পরিবারের ওপর সদস্য মমতা বালা ঠাকুর(Mamata Bala Tahkur)। তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী এবং মতুয়া মহাসংঘের প্রধান সেবায়েত মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের(Manjul Krishna Thakur) বড় ছেলে সুব্রত ঠাকুরকে নিন্দা করে ছোট ছেলে শান্তনু ঠাকুরকে সমর্থন করলেন । গোটা দেশে সি এ এ কার্যকর হওয়ার পর থেকেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া সমাজের জন্য বিশেষ সহযোগিতা শিবির চালু করা হয়েছে। এস আই আর(SIR) তোরজোড় শুরু হতেই এই শিবিরে ব্যস্ততা বেড়ে গিয়েছে।

ঠাকুর বাড়িতে শিবির খোলার পর সেখানে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় প্রতিবন্ধী শান্তনু ঠাকুরের উদ্যোগে ঠাকুরবাড়ির নাট মন্দিরে এই শিবিরটি চালু হয়েছে। মতুয়া সমাজের উদ্বাস্তু রা যারা ওপার বাংলা থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন তাদের সিএএ আবেদন জমা দিতে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে এই শিবির থেকে। সি এ এ(CAA) আবেদন জমা দিতে ধর্মীয় পরিচিতি সংক্রান্ত শংসাপত্র জরুরি। ঠাকুরবাড়ির নাট মন্দির থেকে সেই শংসাপত্র দাওয়া হচ্ছে। রবিবার সেই শিবির কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে ব্যাপক গোলমাল বাঁধে। সুব্রত ঠাকুর প্রশ্ন তোলেন “নাট মন্দির ভক্তদের জায়গা ।সেখানে কেন সিএএ শিবির চলবে?” শান্তনু ঠাকুরের মন্তব্য,” নাট মন্দির তো ভক্তদের জন্যই কাজ করছে কোন রাজনৈতিক কাজ তো হচ্ছে না সরকারের কাছে আবেদন জমা দিতে মতুয়া ভক্তদের যাতে কোন সমস্যা নয় তার জন্যই তো শিবির খোলা হয়েছে।”কিন্তু এই উত্তর মানতে নারাজ সুব্রত ঠাকুর তিনি আপত্তি তোলেন। তার যুক্তি হল নাট মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেখানে শিবির চললে অসুবিধা হতে পারে তাই তিনি আপত্তি জানাচ্ছেন।

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর(Santanu Thakur) ঠাকুরবাড়ির ক্ষমতা কুক্ষিগত করছে বলে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর অভিযোগ তোলেন। শুধু সুব্রত ঠাকুর নন তার জেঠিমা মমতা বালা ঠাকুর তিনিও প্রকাশ্যে এই একই অভিযোগে সায় দেন। সুব্রত ঠাকুর দাবি করেন তিনি এই বিষয়টি নিয়ে মা ছবি রাণী এবং জেঠিমা মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা বলেছেন। সুব্রত ঠাকুরের অভিযোগ শান্তনু ঠাকুর তার মা ছবি রানী কথা বলেছেন। শান্তনু ঠাকুর অবশ্য অভিযোগ তুলেছেন যে সুব্রত ঠাকুর এবার তৃণমূলের যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। মমতা বালার সঙ্গে সুব্রত ঠাকুরের বৈঠকের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য সুব্রত ঠাকুর তৃণমূলে যেতে চাইছেন মন্ত্রী হওয়ার ইচ্ছে হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে হলে কোন একটা অজুহাত তো চাই। তাই অকারনে ঠাকুরবাড়িতে অশান্তি করছেন। অপরদিকে সুব্রত ঠাকুর বলেন পরিবার আমার কাছে আগে পরে রাজনীতি মাকে নিয়ে আমি জেঠিমার বোনের সঙ্গে বৈঠক করেছি সুব্রতর সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেন মমতা বালা। তার বক্তব্য সুব্রত সঙ্গে যা কথা আছে তা শুধু নাট মন্দির এবং ভক্তদের সুবিধা অসুবিধা সংক্রান্ত তার সঙ্গে বিজেপি বিধায়কের কোন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি।

সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর উভয়ের সহোদর। দুই ভাইয়ের এই অশান্তিতে তাদের মা ছবিরানী বড় ছেলে সুব্রত ঠাকুরের পাশে দাঁড়িয়েছেন ।ছবি রানী ঠাকুরের অভিযোগ শান্তনুর নেতৃত্বে কিছু লোক ঠাকুরবাড়ির পরিবেশ নষ্ট করছে। সুব্রত ঠাকুর ন্যায্য অধিকার দাবি নিয়ে মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা বলেছে।কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়েছেন। নাট মন্দিরে সিএএ সহযোগিতা শিবির করা অনুমতি মতুয়া মহা সংঘের প্রধান সেবায়ত হিসেবে তিনি দিয়েছেন বলে দাবি করেছেন। তার কথায় যদি কোন মতপার্থক্য থাকে তাহলে পরিবারের মধ্যে আলোচনা করে তা মিটিয়ে নেওয়া যেতে পারে। তা নিয়ে ঠাকুরবাড়ির বাইরে আবর্জনা জড়ো করা হচ্ছে কেন? তৃণমূলকে ঢোকানো হচ্ছে কেন? সুব্রত এবং ছবিরানীর এই আচরণকে তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন। ফলে মতুয়া ঠাকুরবাড়িতে বিজেপির কোন্দল এখন প্রকাশ্যে এসে গেছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২