বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা না নিয়ে আসায় স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: বাপের বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসার দাবিতে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া এবং মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টার মত অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শুধু একদিন নয়, বিবাহের পর থেকে মাঝেমধ্যেই টাকা এনে দিতে হয়। টাকা ফুরালেই অত্যাচার। বাধ্য হয়েই গৃহবধূ সোমবার দ্বারস্থ হন থানার।চাঞ্চল্যকর এবং অমানবিক ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের পাঁচপোতা গ্রামের(Pachpota Village)। সেখানকার গৃহবধূ আজিম শেখের স্ত্রী চম্পা বিবির বাড়ি শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সাড়াগড়পাড়ায়।

বাবাকে সাথে নিয়ে স্বামী এবং শাশুড়ি র বিরুদ্ধে নিয়মিত অত্যাচারের মুক্তি পেতে লিখিত অভিযোগ জানান শান্তিপুর থানায়(shantipur P.S.)। তার অভিযোগ ননদ সায়রা বিবি(Sayra BibI0 পাশের পাড়ায় থাকে। মাঝেমধ্যেই সেও এসে ঘর থেকে বের করে ঘরে তালা দিয়ে দেয়। এখনও পর্যন্ত মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে নিয়ে দেওয়া প্রায় লক্ষাধিক টাকা নষ্ট করে ফেলেছে স্বামী। এমনকি বিবাহের সময় দেওয়া সোনা গহনার বেশ খানিকটা অংশ বিক্রি করে দিয়েছে। রবিবার রাতে বাকি সোনার গহনা আলমারি খুলে, নেওয়ার সময় স্বামী আজিম শেখকে বাধা দেয় সে ।

এরপর শাশুড়ি পরিছন বেওয়া, তার হাত ধরে চেপে রাখে ।স্বামী বালিশ দিয়ে মুখে চেপে ধরে। এরপর গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রচন্ড চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা। সাময়িক মীমাংসা হলেও ,দুই একজন প্রতিবেশীর সহযোগিতায় সোমবার সকালে শান্তিপুরে বাপের বাড়িতে ফিরে আসেন ওই অত্যাচারিত গৃহবধূ। অভিযোগ হাতে পেয়ে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২