পিতৃপক্ষ শুরু হতেই কিনুন এই জিনিসগুলি, আশীর্বাদ বর্ষণ করবেন পূর্বপুরুষরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে পিতৃপক্ষের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন। পিতৃপক্ষের সময়কাল ১৬ দিন। এরপর মহালয়াতে গঙ্গায় তর্পণের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। পিতৃপক্ষে সকল ধরণের শুভ কাজ নিষিদ্ধ। এমনকি নতুন জিনিস কেনাও নিষিদ্ধ। বলা হয় যে এই সময়ে নতুন জিনিস কিনলে পূর্বপুরুষরা রাগ করতে পারেন। তবে কিছু জিনিস রয়েছে যা পিতৃপক্ষে কিনলে পূর্বপুরুষরা খুশি হন।

নতুন বস্ত্র

পিতৃপক্ষের সময়, পূর্বপুরুষদের জন্য নতুন বস্ত্র কেনা উচিত। বিশ্বাস করা হয় যে যখন আপনি নতুন বস্ত্র কেনেন, তখন আপনার পূর্বপুরুষরা খুশি হন এবং আপনাকে সুখ ও শান্তি দিয়ে আশীর্বাদ করেন।

চাল

পিতৃপক্ষে চাল কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বলা হয় যে এই সময়ে কেবল চাল কেনা উচিত নয়, সেই সঙ্গে দানও করা উচিত। চাল ক্রয় ও দান পূর্বপুরুষদের খুশি করে।

কালো তিল

পিতৃপক্ষের সময় অবশ্যই কালো তিল কেনা উচিত। কারণ পূর্বপুরুষদের শ্রাদ্ধ, বাৎসরিক ও তর্পণের সময় কালো তিল ব্যবহার করা হয়। বলা হয় যে কালো তিল কিনলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

যব

হিন্দু ধর্মে বিশ্বাস, পৃথিবীতে জন্মানো প্রথম শস্য ছিল যব। তাই এটিকে সোনার সমতুল্য বলে মনে করা হয়। অতএব, পিতৃপক্ষের সময় যদি আপনি যব কেনেন তাহলে তা পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং আপনার আর্থিক সমস্যাও দূর করে।

জুঁই তেল

বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের জুঁইফুলের গন্ধযুক্ত তেল অর্পণ করলে তাঁদের আত্মা তৃপ্তি পায়।তাই পিতৃপক্ষের সময় উচিত জুঁইফুলের গন্ধযুক্ত তেল কেনা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২