ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার, ৩৮ বছরেই চলে গেলেন ‘পবিত্র রিসতা’-খ্যাত অভিনেত্রী প্রিয়া

দীর্ঘ লড়াইয়ের পর মারণরোগ ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে। রবিবার (৩১ অগস্ট) সকালে অভিনেত্রী তাঁর মীরা রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ লড়াইয়ের পর মারণরোগ ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে। রবিবার (৩১ অগস্ট) সকালে অভিনেত্রী তাঁর মীরা রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। শুধু বলিউড নয়, তিনি মারাঠি টেলিভিশনেও কাজ করেছেন। বহু হিন্দি ও মারাঠি শো ভক্তদের উপহার দিয়েছেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত ছিল। তবে অঙ্কিতা এবং প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের সুপারহিট ধারাবাহিক ‘পবিত্র রিসতা’-র মাধ্যমে তিনি বেশি জনপ্রিয়তা পেয়ে ছিলেন। এবং এই সিরিয়ালই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সুতরাং তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রিতে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। প্রতিবেদনে অনুযায়ী, অভিনেত্রী দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন।

তবুও তার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। কিন্তু তিনি অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন নি। শেষে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন অভিনেত্রী। পৃথিবী ছেড়ে অকালেই চলে গেলেন। তাঁর মৃত্যুতে হতবাক ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা এবং শ্রদ্ধাঞ্জলির বন্যা বইয়ে দিয়েছেন। প্রিয়া তাঁর স্বামী তথা মারাঠি অভিনেতা শান্তনু মোঘেকে রেখে গিয়েছেন। ১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বইয়ে জন্মগ্রহণ করেছিলেন প্রিয়া মারাঠে। তবে তিনি মারাঠি টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় মুখ ছিলেন। তবে ‘পবিত্র রিসতা’-তে তাঁর গুরুত্বপূর্ণ চরিত্র, তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল। এই ধারাবাহিকে তিনি বর্ষা চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল, বালাজি টেলিফিল্মসের ব্যানারে নির্মিত ‘কসম সে’। যেখানে তিনি বিদ্যা বালির ভূমিকায় অভিনয় করছিলেন। এছাড়াও ‘বড়ে আচ্ছা লাগতে হ্যায়-তে জ্যোতি মালহোত্রার চরিত্রে অভিনয় করেও তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।এছাড়াও একজন স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা হিসেবেও তিনি কেরিয়ার গড়েছিলেন। শক্তিশালী অভিনয়, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং স্মরণীয় চিত্রনাট্যের মাধ্যমে তিনি ভক্তদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন।

তার অন্যান্য শোগুলির মধ্যে রয়েছে, ‘চার দিন সাসুচে’, ‘তু তিথে মি’, ‘স্বরাজ্যরক্ষক সম্ভাজি’, ‘ইয়া সুখানো ইয়া’, ‘সাথ নিভানা সাথিয়া’ , ‘তুজেছ মি গীত গাত আহে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’, ‘ভারত কা বীর পুত্র- মহারানা প্রতাপ’-সহ আরও অনেক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এছাড়াও তাঁকে কমেডি সার্কাসের প্রথম মরসুমেও দেখা গিয়েছিল৷ তবে ২০২৪ সালে ‘তুজেচ মি গীত গাত আহে’ শো ছেড়ে দেওয়ার পরে, তিনি ক্যান্সারে আক্রান্ত হন৷ ধীরে ধীরে কাজের পরিধি কমিয়ে দেন। ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন তিনি বহুদিন। তবে তিনি সোশ্যাল মিডিয়াতে খুন সক্রিয় ছিলেন না। প্রিয়া ২০১২ সালে অভিনেতা শান্তনু মোঘকে বিয়ে করেন। ২০২৪ সালের পর তিনি ইনস্টাগ্রামে আর সক্রিয় ছিলেন না। তিনি শেষ পোস্ট করেছিলেন ১১ আগস্ট, ২০২৪ তারিখে। যখন অভিনেত্রী তার স্বামীর সঙ্গে জয়পুর ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন। জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ হিন্দি ও মারাঠি টেলিভিশন ইন্ডাস্ট্রি। আমরা ‘এই মূহুর্তে’ নিউজ পোর্টাল থেকে তাঁর আত্মার শান্তি কামনা করি।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ