অন্য জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকছে ‘লক্ষ্মীর ভান্ডার’, টাকা দিতে কাটমানির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ : রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য লক্ষ্মীর ভান্ডার করে নয়াদিগন্ত উন্মোচন করেছে সরকার। রাজ্যের লক্ষ লক্ষ দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার। কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েই চাঞ্চল্য। একজন গ্রাহকের টাকা ঢুকছে অন্য জনের অ্যাকাউন্টে। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মাটিয়ারী বানপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারী গ্রামের ঘটনা।

অভিযোগ উঠেছে, মাটিয়ারী গ্রামের বাসিন্দা অঞ্জনা চক্রবর্তী আবেদন করেছিলেন লক্ষী ভান্ডারের জন্য। মাসের শেষে সবাই যখন ব্যাঙ্ক থেকে টাকা তুলতে ব্যস্ত, তখন অঞ্জনাদেবীর অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা। এক মাস, দুমাস, করে কয়েক মাস পেরিয়ে গেলেও অঞ্জনাদেবী টাকা পান নি। বাধ্য হয়ে কৃষ্ণগঞ্জ বিডিওর  দ্বারস্থ হন তিনি। বিডিও অফিসের আধিকারিক তাঁকে জানান, তাঁর লক্ষী ভান্ডার চালু হয়ে গিয়েছে। টাকাও ঢুকছে। এই কথআ শুনে বাড়ি ফিরে আসেন। কিন্তু ছমাস, এক বছর পেরিয়ে গেলেও অঞ্জনা দেবীর ব্যাঙ্কে কোনও টাকা না ঢোকায় তিনি আবার দ্বারস্থ হন কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে। এবারও টাকা ঢোকার কথা জানানো হয়। এবার তিনি বানপুরের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে যান। একাধিক বার বিডিো অফিসে, জেলা অফিস ও ব্যাঙ্কে ঘুরেও লাভ হয়নি। টাকা পাননি। বার বার ব্যাঙ্কে যাওয়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি নজর দিয়ে দেখেন।

তখনই নজরে আসে, অঞ্জনা দেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা গেদের শ্যামলী মহলদারের জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকেছে। শ্যামলী মহলদারের নিজের একাউন্টে নিজের লক্ষী ভান্ডারের টাকা ঢুকছে। এরপর অঞ্জনাদেবী কৃষ্ণগঞ্জ বিডিওর দারস্থ হন। বিডিও  সাহেবের ও ব্যাঙ্ক ম্যানেজার মধ্যস্থতায় গেদের শ্যামলী মহলদার তার ব্যাংকের জয়েন্ট একাউন্ট থেকে দু বছরের ২১ হাজার ৫০০ টাকা তুলে দেন অঞ্জনা দেবীর হাতে। এরপর অঞ্জনাদেবী দুয়ারে সরকারে তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট সংশোধন করবার জন্য আবেদন করেন। কিন্তুতাতে সুরাহা হয়নি। শেষ পর্যন্ত অঞ্জনাদেবী দিদিকে বল –তে সমস্যার কথা জানান এবং লিপিবদ্ধ করেন।

বর্তমানে অঞ্জনা দেবী অসুস্থ। তার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সমস্যার সমাধান না হওয়ায় শ্যামলী মহলদারকে টাকা দেওয়ার কথা বলেন। প্রথমবার দিয়ে দিলেও এবার শ্যামলী দেবী বেকে বসেছেন। অর্ধেক টাকা তাকে ভাগ দিতে হবে বলে জানান। অঞ্জনাদেবীর বক্তব্য, লক্ষ্মী ভান্ডারের টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে ঢোকে অথচ শ্যামলীদেবী ও তার স্বামীর  জয়েন্ট একাউন্টে অঞ্জনা দেবীর সেই টাকা ডুকছে কিভাবে। অঞ্জনাদেবীর বক্তব্য, নিজের ন্যায্য টাকা নিজের অ্যাকাউন্টে পাবেন, তারজন্য কাটমানি কেন দেবেন। যদিও অভিযোগ অস্বীকার করেন শ্যামলীদেবী।

এই সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে বলে জানান মাটিয়ারী বানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ হালদার। জানা যাচ্ছে, শ্যামলী মহলদারের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার ডুকছে। স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টে অঞ্জনাদেবীর লক্ষীভান্ডার ঢুকছে। যেটা কোনওভাবেই হতে পারে না। কারণ লক্ষ্মীর ভান্ডার সিঙ্গেল অ্যাকাউন্টে ঢোকে। কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা বলেন, ব্যাপারটা শুনেছেন এবং তিনি চেষ্টা করবেন যাতে অঞ্জনা দেবীর নিজের অ্যাকাউন্টে টাকটা ঢোকে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের