তেহট্টে শিশু খুন সন্দেহে গণপিটুনিতে মৃত ২, ‘খুনে’র নেপথ্যে পাচারচক্র?

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু মৃত্যুকে ঘিরে শনিবার সকালে উত্তাল হয়ে ওঠে নদীয়ার তেহট্টের নিশ্চিন্তপুর। তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিশু মৃত্যুর ঘটনায় মৃত্যু হয়েছে ২ প্রতিবেশীর। মৃত ছাত্রের নাম স্বর্ণাভ বিশ্বাস।

শুক্রবার থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে খেলতে গিয়েছিল সে। সারাদিন খোঁজ চালানোর পর কোথাও তাঁর খোঁজ মেলেনি। সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হয়েছিল। কিন্তু শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ত্রিপলে মোড়া অবস্থায় স্বর্ণাভর দেহ উদ্ধার হয়। পুরুকে কিছু ভাসতে দেখেন এলাকাবাসী। দেখেই সন্দেহ হয় তাঁদের। এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে।দেহ উদ্ধারের পরে ক্ষোভ গিয়ে পড়ে প্রতিবেশী উৎপল মণ্ডল (৪৫) ও তাঁর স্ত্রী সোমা মন্ডলের(৩৮)ওপরে। বেধড়ক মারধর করা হয়। তারজেরে মৃত্যু হয় তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসানো হয়েছে পুলিশ পিকেটও। ইতিমধ্যে ৩জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, তৃতীয় শ্রেণির ওই ছাত্রের দেহ উদ্ধারের পরে খুনের অভিযোগ তুলে প্রতিবেশীর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পৌঁছয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী। মারধরে গুরুতর জখম অবস্থায় উৎপল মণ্ডল ও তাঁর স্ত্রী সোমা মন্ডলকে তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্রের খবর, শিশুটির মাথায় কাটা দাগ রয়েছে। নাক ও চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। ওই শিশুকে পাচারের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।  উত্তম মণ্ডলের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এরআগেও অভিযুক্ত কয়েকজন স্কুলছাত্রকে পাচারের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সেই সময় পলাশি পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এবারও তেমনই পরিকল্পনা করেছিল বলে অভিযোগ উঠেছে। উন্মত্ত জনতার হাতে মার খেয়েই মৃত্যু হয়েছে অভিযুক্তের। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২