মালদায় পাটক্ষেতে পড়ে আস্ত নরকঙ্কাল! কার কঙ্কাল, জানতে তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রতুয়া: পাটের জমিতে সাতসকালে নরকঙ্কাল দেখে চাঞ্চল্য ছড়াল মালদার রতুয়ায়। শনিবার সাতসকালে কঙ্কালের হাড় ও মাথা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। চাষের জমিতে কঙ্কাল উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। মানুষের হাড় ও খুলি উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায় কয়েকদিন আগেও পাটের বড় বড় গাছ ছিল। সেগুলোকে কেটে ফেলে হয়েছে। ওই মাঠে কলাই চাষ করা হবে বলে প্রস্তুতি নেওয়া হয়েছে। পাট গাছ কেটে সেখানে কলাই চাষের প্রস্তুতি নেওয়া হয়েছিল। শনিবার সকাল থেকে জমি প্রস্তুতকরণের কাজ করছিলেন চাষিরা। স্থানীয় মহম্মদ জাহিরুদ্দিন নামে এক চাষী জমিতে কাজ করছিলেন। আচমকাই সেখানে দেখতে পান জমিতে মানুষের হাড় ও মাথার খুলি পডে় রয়েছে। হঠাৎ করে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। জমিতে আচমকা কোথা থেকে এগুলো এল, কেনই বা এখানে কেউ রেখেছে তা বুঝতে পারছেন না। মাটির নিচ থেকে উঠে এসেছে হাড়গোড় সহ একটি নরকঙ্কাল।

শুধু তাই নয়। নরকঙ্কালের সঙ্গে পাওয়া গিয়েছে একটি ওষুধের স্ট্রিপ ও চাকু। এটি দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি বাকিদের জানান। মুখে মুখে কথা ছড়িয়ে পড়ে। ভিড় জমতে শুরু করে। খবর পৌঁছায় রতুয়া থানার পুলিশ। এরপরেই পুলিশ ঘটনাস্থলে এসে হাড়গুলো উদ্ধার করে নিয়ে যায়। এগুলো পরীক্ষা নিরিক্ষার জন্য পাঠানো হয়েছে। সেগুলো কার, কত পুরানো সবটাই জানার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জমি মালিকের অনুমান, সম্ভবত পাট চাষের সময় কেউ বা কারা কাউকে খুন করে দেহ মাটিতে পুতে রেখেছিল। সেই সময় চাষ চলার জন্য এবং বড় বড় গাছ থাকার কারণে দেহটি বোঝা যায়নি। পাটগাছ কেটে ফেলার পর মাটি খুঁড়তেই বেড়িয়ে এসেছে দেহ। এই ঘটনায় জমির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, কোথা থেকে এই কঙ্কাল এল তা পরিষ্কার নয়। থানায় কোনও অভিযোগও জমা পড়েনি। খোঁজ চলছে ঘটনার।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২