পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দলের ভাঙন রোধ করতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। জাপানের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এই খবরে শিলমোহর দেওয়া না হলেও সে দেশের সংবাদমাধ্যমের একাংশ এই দাবিই করেছে। ইশিবার ‘লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি’র অন্দরে সম্প্রতি ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন এড়াতেই নাকি এই পদক্ষেপ।

রবিবার ইশিবার পদত্যাগের খবর প্রকাশ্যে এসেছে। এই জল্পনার আগে শিগেরু ইশিবার পদত্যাগের গুঞ্জন উঠেছিল গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর। যদিও সেই সময়ে তিনি এই খবরকে অস্বীকার করেছিলেন। তবে এখন সূত্রে জানা গিয়েছে নিজ দলের চাপের মুখে পড়ে ইশিবা অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সম্প্রতি জাপান সরকার জাপানের আম-নাগরিকদের ক্ষোভের মুখে পড়েছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে। সেই বিষয় নিয়েই ইশিবার দলে চিড় ধরতে শুরু করে। এমন পরিস্থিতিতে চাপে পড়ে একপ্রকার বাধ্য হয়েই তিনি পদত্যাগ করছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর দল যাতে আরও বিভক্ত না হয় সেজন্য ইশিবা পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন।

বেশ কয়েক বছর ধরে দেশটিতে শাসনকারী ইশিবার ‘লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি’ এই বছর উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জুলাই মাসে, ইশিবার ক্ষমতাসীন জোট গুরুত্বপূর্ণ সংসদীয় নির্বাচনে ২৪৮ আসনের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। তার পড়েই তার সরকারের ভিত নড়ে যায়। গত মাসে, ইশিবা বলেছিলেন যে তিনি এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত করতে চান যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে। শনিবার কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি এবং তাঁর পরামর্শদাতা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নেন। ইয়োশিহিদে সুগার সোমবারের ভোটের আগে ইশিবাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বলে খবর। রবিবারের পর ইশিবা সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানাতে পারেন বলে জানা গিয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা