শাসনে ট্রাক থামিয়ে পুলিশের টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ও অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,শাসন: পুলিশের গাড়ির চালক ট্রাক থামিয়ে টাকা চাওয়ায় টাকা না দেওয়ায় ট্রাক ড্রাইভারের মারধরের অভিযোগ শাসন থানার(Sashan P.S.) পুলিশ গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে। তারই প্রতিবাদে রাজারহাট খড়িবাড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়ি চালকরা। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন মদ্যপ অবস্থায় গাড়ির চালক রাস্তায় মাতলামো করছিল সেই জন্যই তাকে ধরা হয়। কোন গাড়ি থামিয়ে টাকা নেওয়ার হয়নি।

অভিযোগ ট্রাক চালক বেচা মন্ডল(Becha Mandal), বড় ট্রাক নিয়ে আসছিলেন। সেই সময় পুলিশ গাড়ির ড্রাইভার বিজয় বলে একজন ওই ড্রাইভারকে গাড়ি থামিয়ে টাকা চায় । টাকা দিতে অস্বীকার করায় মারধর করে বলে অভিযোগ। সে টাকা দিতে অস্বীকার করায় তাঁকে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ।

টাকা দিতে না পারায় ওই ড্রাইভারকে ১৪০০ টাকার কেস দেওয়া হয়। পরে ওই ট্রাক ড্রাইভার অন্য ড্রাইভারদের জানালে খড়িবাড়ি বাজারে (Kharibari Market)পথ অবরোধ করেন তাঁরা। ট্রাক চালক বেচামন্ডল অভিযোগ করেন তাকে অন্যায় ভাবে পুলিশ গাড়ি চালক এবং একজন পুলিশ অফিসার ও দুজন সিভিক ভলান্টিয়ার টাকা না দিলে জোর করে থানায় ধরে নিয়ে যায়। তাকে মারধর করা হয়। ১৪০০ টাকা থানায় নিয়ে তারপর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। মিথ্যে মদ খাচ্ছিল বলে অভিযোগ দেওয়া হয়।পরে শাসন থানার পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বসে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ড্রাইভাররা। এদিন এসএসসি পরীক্ষা থাকায় আধ ঘণ্টার অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ