ব্যারাকপুর বি এন বোস হাসপাতালের সামনে পরপর চলল গুলি, গ্রেফতার আইনের ছাত্র-সহ ৩

গভীর রাতে ব্যারাকপুর লাটবাগানে গভীর রাতে চলল গুলি। জানা গিয়েছে, লাটবাগানের পুলিশ কমিশনার দফতরের কাছে চালানো হয়েছে গুলি। একটি গাড়ি থেকে চলেছে গুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা! গভীর রাতে ব্যারাকপুর লাটবাগানে জয় রাইড চলাকালীন চলল গুলি। জানা গিয়েছে, লাটবাগানের পুলিশ কমিশনার দফতরের কাছে চালানো হয়েছে গুলি। একটি গাড়ি থেকে চলেছে গুলি। জানা যাচ্ছে, রবিবার রাতে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালের সামনে শূন্যে পরপর তিন রাউন্ড গুলি চালিয়েছে তিন যুবক। স্বাভাবিকভাবেই গুলির আওয়াজে হকচকিয়ে যান হাসপাতালে রোগীরা। শ্যুটআউট কাণ্ডে আটক করা হয়েছে আইনের ছাত্র-সহ মোট তিনজনকে। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র থেকে দুই রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালিয়েছে আইনের ছাত্র আরমান আনসারি, এবং তাঁর দুই সঙ্গী মোহাম্মদ সওয়ান আনসারি, বিশ্বজিৎ তিওয়ারি।

বিষয়টি প্রথমে নজরে এসেছিলেন হাসপাতালের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের। পুলিশকে দেখেই তাঁরা পালানোর চেষ্টা করেন। এরপর পুলিশ তাদের ধাওয়া করে টাটা গেটের সামনে ধরে ফেলে এবং আটক করে। জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনেই খড়দহের বাসিন্দা। কিন্তু ঠিক কী কারণে তাঁরা এমন গুলির ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। তাঁদেরকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। এখন ধৃতদের জেরা করে তাদের গুলি চালানোর উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ। গতকাল গভীর রাতে বিটি রোডে জয় রাইডের সময়েই গাড়ি থেকে গুলি চালায় ওই তিন যুবক।

সূত্রের খবর, তাঁরা প্রথমে ব্যারাকপুর চিড়িয়ামোড়ের কাছে একটি পাণশালায় মদ্যপান করেন, এরপর সেখান থেকে ফেরার পথে তাঁরা বিএনবোস হাসপাতালের সামনে পরপর তিন রাউন্ড গুলি চালায়। তবে সবকটা গুলি শূন্যে চালানো হয়েছে বলে কারো কোনও ক্ষতি হয়নি। স্বাভাবিক ভাবেই গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তাঁরা টিটাগড়ের দিকে অগ্রসর হওয়া মাত্রই তাদের ধরে ফেলে টিটাগড় থানার পুলিশ। তবে ঠিক কোন জায়গায় গুলি চালানো হয়েছে তা জানা যায়নি। কিন্তু ব্যারাকপুরের যে জায়গায় চলেছে গুলি, সেই চত্বরটির মধ্যে রয়েছে একাধিক পুলিশ কার্যালয়, ট্রেনিং স্কুল, তাই  রাতের রাস্তায় যেখানে নিরাপত্তা বলয়ে মুড়ে থাকার কথা, সেখানে কীভাবে গুলি চালানোর সাহস পেল তিন যুবক, সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ