গাজায় অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু, ইজরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৪,৪০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটু  খাবারের জন্য গাজা জুড়ে হাহাকার। ইজরায়ের নির্মম অত্যাচারে ও গণহত্যার জেরে বিপর্যস্ত গাজা। কিছুতেই থামছে না মৃত্যুমিছিল।  রবিবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইজরায়েলের গণহত্যার যুদ্ধে প্রায় ৬৪,৩৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও পাঁচজনের ক্ষুধা ও অনাহারে মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় অপুষ্টি ও অনাহারে আরও পাঁচজন ফিলিস্তিনির মৃত্যুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে, যার মধ্যে ১৩৮ জন শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৮৭টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যেখানে ৪০৯ জন আহত হয়েছে। নতুন করে ইজরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬২,৭৭৬ জনে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, “উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।” গাজার স্বাস্থ্যমন্ত্রক উল্লেখ করেছে যে, গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইজরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩২ জনেরও বেশি আহত হয়েছেন। সেই ঘটনার পর সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২,৪১৬ জনে। ২৭ মে থেকে এখনও পর্যন্ত ১৭,৭০৯ জনেরও বেশি আহত হয়েছেন।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২ মার্চ থেকে, ইজরায়েলি কর্তৃপক্ষ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এর কারণেই গাজার এই অঞ্চলের ২৪ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পরেছে। গাজার উত্তরে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (IPC) দেওয়া তথ্য অনুসারে সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য ও দক্ষিণ গাজার দেইর আল-বালাহ এবং খান ইউনিসে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে ১০৯ জন অনাহারে মারা গিয়েছেন যার মধ্যে ২৩ জন শিশুও রয়েছে। ১৮ মার্চ ইজরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে ১১,৯১১ জনকে হত্যা করে এবং ৫০,৭৩৫ জন আহত হন।

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের