চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃষ্ণপক্ষের নবমী থেকে শুরু হয় মল্লারপুরে এই ৫০০ বছরের পুজো, রয়েছে ছাগ, মোষ বলির নিয়মও

নিজস্ব প্রতিনিধি: শহরের পাশাপাশি গ্রামবাংলার পুজো বেশিরভাগ মানুষের মন কাড়ে, মনে হয় যেন এক ছুট্টে চলে যাই গ্রামে। কিন্তু সময়ের অভাবে ইট স্টোন দিয়ে গড়া শহুরে জীবনেই সীমাবদ্ধ থাকতে হয়। তবে এবারের পুজোয় ঘুরে আসতেই পারেন বীরভূমের মল্লারপুরে। প্রায় পাঁচশো বছরের পুজো এটি। বাংলার নবাব তখন মুর্শিদকুলি খাঁ। সেই সময়ে মল্লারপুরের দক্ষিণগ্রামের বাবুপাড়ায় বসবাস করতেন আশারাম রায়। তিনিও একজন জমিদার ছিলেন। মুর্শিদকুলি খাঁয়ের থেকে রায় ও পরে বাবু উপাধি পেয়েছিলেন তিনি। আর সেই বাবু আশারাম রায় বাবুপাড়ায় প্রথম শুরু করেন দুর্গাপুজো।

মাটির তৈরি মন্দিরে একচালার প্রতিমা স্থাপন করা হয়। পরে অবশ্য মন্দিরটি পাকা হয়। কিন্তু ঠাকুরে কোনও পরিবর্তন হয়নি। একচালার প্রতিমাতে আজও পুজো হচ্ছে মল্লারপুরের এই জমিদার বাড়িতে। পাশাপাশি পূর্বপুরুষের অনেক প্রাচীন প্রথা এখনও মেনে চলা হয় এই পুজোতে। পুজোর পনেরা দিন আগে কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকে মন্দিরে জ্বলে ওঠে প্রদীপ। ছাগবলিরও প্রথা রয়েছে এখানে। এরপরেই শুরু হয় পুজো। আর আকর্ষণীয়ভাবে দশমীতে প্রতিমা বিসর্জনের পর একটু একটু করে নিভতে থাকে সংকল্প প্রদীপ। আর অপরাজিতার স্তোত্রপাঠের মাধ্যমে শেষ হয় পুজো। এখানে দেবীর ভোগে কচুর শাক দেওয়া হয়। পাঁঠার পাশাপাশি মোষ বলি দেওয়া হয়।

পরিবারের বয়স্ক সদস্যর নামে পুজোর সংকল্প হয়। চিরাচরিত প্রথা মেনে মায়ের বোধনের দিন পাঁঠা বলি হয়। প্রতিদিনই ভোগ দেওয়া হয়। ষষ্ঠী থেকে পুজো শুরু হয়। সপ্তমীর দিন দেবীর সামনে তিনটি বলি দেওয়া হয়। সন্ধি পুজোর সময়ে একটি বলি দেওয়া হয়। নবমীর দিন চারটি পাঁঠা, একটি মোষ ও একটি মেষ বলি দেওয়া হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এলাকার মানুষকে ভোগ খাওয়ানো হয়। এরপর দশমীর দিন সকালে কুমারী পুজো ও সিঁদুর খেলা শেষে দেবী মূর্তি ট্রাক্টরে চাপিয়ে গ্রাম প্রদক্ষিণ করা হয়। এরপর নিরঞ্জন করা হয়। অতীতে মানুষের কাঁধে চেপে গ্রাম প্রদক্ষিণ করতেন মা। কিন্তু এখন নিয়মের বদল হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

হাওড়া জুড়ে বাঁটুলের দাপট, ভোটের ময়দানে কেন এত সক্রিয় এই সুপারহিরো

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠক!‌ ফাঁস সিসিটিভি ফুটেজ, নির্বাচন কমিশনে তৃণমূল

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

ভোট শেষ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, নির্দেশ কমিশনের

নন্দীগ্রামে গুন্ডামি আধা সেনার জওয়ানদের, বেছে বেছে বিজেপি বিরোধীদের উপরে হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ