ভয়াবহ দুর্ঘটনার শিকার অঙ্কিতা লোখন্ডের স্বামী ভিকি জৈন, ৪৫টি সেলাই পড়ল হাতে

হাসপাতালের ভিতর থেকে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভিকিকে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু কী হয়েছে ভিকির?

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের ব্যবসায়ী স্বামী ভিকি জৈন। কাঁদতে কাঁদতে স্বামীর স্বাস্থ্যের আপডেট দিলেন অভিনেত্রী। যদিও ভিকি জৈনের পরিচয় এখন শুধু অঙ্কিতার স্বামী বা ব্যবসায়ীতে সীমাবদ্ধ নেই। শীঘ্রই নায়ক রূপে বলিউডে ডেবিউ করছেন ভিকি। কিন্তু তার আগেই খারাপ খবর। হাসপাতালে ভর্তি ভিকি। হাসপাতালের ভিতর থেকে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভিকিকে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু কী হয়েছে ভিকির?

যদিও ভিডিওতে ভিকির হাতে প্লাস্টার বাঁধা দেখা যাচ্ছে। তবুও তাঁর মুখে হাসি অমলীন। ভিডিওতে অঙ্কিতাকেও দেখা গিয়েছে। পাশাপাশি অভিনেতা সমর্থকে মজা করে কাঁদতে দেখা যায়। তাঁকে বলতে দেখা যায়, ‘ভাই দুই ঘন্টার মধ্যে দেখা করছি’, তা শুনে ভিকিকে হাসতে দেখা যায়। সমর্থ ছাড়াও অভিনেত্রী আশিতা ধাওয়ান হাসপাতালে ভিকির সঙ্গে দেখা করতে গিয়েছেন। তার আরোগ্য কামনা করেছেন। তবে কী হয়েছে ভিকির? জানা গিয়েছে, অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ভিকি জৈন, এক মর্মান্তিক দুর্ঘটনার পর মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ভিকির বেশ কয়েকটি ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিংও তাঁর কয়েকটি ছবি শেয়ার করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্দীপ জানিয়েছেন যে, একটি মর্মান্তিক দুর্ঘটনায় ভিকির হাতে অনেকগুলো কাঁচের টুকরো ঢুকে গিয়েছে। এবং তাঁর হাতে ৪৫টি সেলাই পড়েছে। গত তিন দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু তিনি হাসিমুখে বিষয়টিকে ডিল করছেন। এরপর তিনি ভিকির যত্ন নেওয়ার জন্য অঙ্কিতার প্রশংসা করে বলেন, “অঙ্কিতা, ৭২ ঘন্টা ধরে স্বামীর পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছেন। তিনি একজন সুপারওম্যানের ছাড়া কিছু নন। স্যালুট তোমার ধৈর্য শক্তি।” চিত্রনায়ক একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে অঙ্কিতাকে কাগজের কাপে ভিকিকে চা দিতে দেখা যাচ্ছে। পোস্টটি শেয়ার করার পরপরই, ভিকি এবং অঙ্কিতার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং ভিকির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর ভিকিকে মন দেন অঙ্কিতা। পবিত্র রিসতা থেকে সুশান্তের সঙ্গে প্রেম অঙ্কিতার। তাদের জুটিকে বেশ পছন্দও করতেন ভক্তরা। কিন্তু পারস্পরিক ভুল বোঝাবুঝির জন্যে সুশান্তের সঙ্গে প্রেম ভাঙে অঙ্কিতার। এরপর সুশান্তের কেরিয়ারের পরিসর বাড়ে। তিনি বড় পর্দায় অভিনয় শুরু করেন। যদিও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহাল ছিল। সেই কারণেই সুশান্তের আকস্মিক মৃত্যুর পর মারাত্মক ভাবে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। শোক কাটিয়ে ২০২১ সালে তিনি ভিকি জৈনকে বিবাহ করেন। এরপর থেকেই সুখী দাম্পত্য কাটাচ্ছেন তাঁরা। অঙ্কিতার সুবাদে ইন্ডাস্ট্রির অনেক তারকাদের সঙ্গে এখন ভিকির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একবার বিগবসে অঙ্কিতা ও ভিকি প্রতিযোগী হয়েছিলেন। কাজের ক্ষেত্রে, অঙ্কিতা এবং ভিকিকে শেষবার লাফটার শেফস সিজন ২-তে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে অভিনেত্রী এখনও তার আসন্ন কোনও প্রকল্পের ঘোষণা দেননি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২