জামাইয়ের বাড়িতে গিয়ে মৃত্যু, দাহ করার কয়েক মুহূর্ত আগে বেঁচে উঠলেন বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওড়িশার পুরীতে। মেয়ের বাড়িতে ঘুরতে গিয়ে ৮৬ বছর বয়সী এক বৃদ্ধাকে মৃত বলে ধরে নেয় পরিবারের সদস্যরা। সেই মতো আয়োজন করা হয় শেষকৃত্যের। কিন্তু শেষকৃত্যের আগেই বেঁচে ওঠেন মহিলা। সেই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত জনতার মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের পি লক্ষ্মী নামে ওই মহিলাকে গঞ্জাম জেলায় তার জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মৃত বলে ধরে নেওয়া হয়। তার পরিবারের মতে, স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর তার মরদেহ শেষকৃত্যের জন্য পুরীতে আনা হয়। তবে, পরিবার এবং পুরোহিতরা যখন দাহের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই একজন নিরাপত্তারক্ষী লক্ষ্মীকে হঠাৎ চোখ খুলতে দেখেন, যা দেশে সকলকে হতবাক হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা সামান্য নড়াচড়া লক্ষ্য করে খুব ঘটনাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে দেখেন যে বৃদ্ধা তখনও শ্বাস নিচ্ছেন। বৃদ্ধার পরিবারের সদস্য ধর্ম শেঠি বলেন, “যেহেতু সে চোখ খুলছিল না এবং শ্বাস নেওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না, তাই আমরা ভেবেছিলাম তিনি মারা গিয়েছেন এবং এলাকার অন্যদের খবর দিয়েছিলাম। আমরা মৃতদেহটি বাড়ি থেকে পুরীর স্বর্গদ্বার শ্মশানে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করেছিলাম।”

বৃদ্ধা জীবিত রয়েছে বুঝতে পেরেই শ্মশানের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং লক্ষ্মীকে পুরী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা নিশ্চিত করেন যে বৃদ্ধা বেঁচে রয়েছেন এবং জরুরি চিকিৎসা শুরু করা হয়। শ্মশানের ব্যবস্থাপক ব্রজ কিশোর সাহু বলেন, মৃতদেহ দাহ করার জন্য মৃতার আধার কার্ড এবং মৃত্যু শংসাপত্র বাধ্যতামূলক। তবে তিনি জানান পরিবার মৃত্যু শংসাপত্র দেখাতে পারেনি। তিনি বলেন, “আমরা যখন তাদের স্থানীয় সরপঞ্চ বা অন্যান্য কর্তৃপক্ষের কাছ থেকে মৃত্যু সনদ আনতে বলছিলাম, তখন আমাদের একজন নিরাপত্তারক্ষী বৃদ্ধা মহিলাকে শ্বাস নিতে দেখেন।”

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা