অসমে মহিলা আমলার বাড়িতে টাকা ও সোনার পাহাড়ের হদিশ, কত টাকা উদ্ধার হল?

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বিজেপি শাসিত রাজ্যে আমলার বাড়িতে তল্লশি। উদ্ধার হল টাকার পাহাড়। সেই সঙ্গেই উদ্ধার করা হয়েছে সোনার গহনা। ৯২ লক্ষ টাকা দুই কোটি টাকা মূল্যের সোনার গহনা উদ্ধার করা হয়েছে ওই আমলার বাড়ি থেকে। পুলিশ তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার অসম সিভিল সার্ভিসের (ACS) এক  কর্তাকে তার আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদ রাখার অভিযোগে  গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ নজরদারি সেলের কর্মকর্তাদের একটি দল গুয়াহাটিতে আমলার বাসভবন থেকে ৯২ লক্ষ টাকা নগদ এবং প্রায় ২ কোটি টাকার গয়না উদ্ধার করেছে। ২০১৯ সালে যোগদানকারী নুপুর বোরা নামের ওই  আমলা কামরূপ জেলার গোরোইমারিতে সার্কেল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। স্পেশাল ভিজিল্যান্স সেলের আরেকটি দল বর্তমানে বরপেটায় তার ভাড়া বাড়িতে তল্লাশি চালাচ্ছে। 

অসমের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বিতর্কিত জমি সংক্রান্ত বিষয়ে জড়িত থাকার অভিযোগের পর  নুপুর বোরা গত ছয় মাস ধরে নজরদারিতে ছিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, "এই  পুলিশ কর্তা বারপেটা রাজস্ব সার্কেলে নিযুক্ত থাকাকালীন অর্থের বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তিদের কাছে হিন্দু জমি হস্তান্তর করেছিলেন। আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।" মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজস্ব চক্রে ব্যাপক দুর্নীতি রয়েছে। 

এই প্রসঙ্গে উল্লেখ্য, রবিবার রাতে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরে তা স্থগিত করা হয় কারণ ওই  পুলিশকর্তা তার বাসভবনের পরিবর্তে একটি গেস্ট হাউসে ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার ভোরে তার ফিরে আসার পরে চলে তল্লাশি অভিযান।   গুয়াহাটির বাড়ি থেকে শুরু হয়ে পরবর্তীতে আমলার সঙ্গে সাথে সম্পর্কিত আরও তিনটি স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
রাজ্যের এই মামলাকে সমর্থনে, শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের নেতৃত্বে স্থানীয় কর্মী গোষ্ঠী কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস) নুপুর বোরের বিরুদ্ধে একটি  অভিযোগ দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে যে তিনি বিভিন্ন ভূমি-সম্পর্কিত পরিষেবার জন্য একটি বিস্তারিত "রেট কার্ড" বজায় রেখেছিলেন, যেখানে জমির মানচিত্রের জন্য ১,৫০০ থেকে শুরু করে জমির রেকর্ডে নাম যোগ বা অপসারণের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ঘুষের নিতেন।   

				

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা