অবিশ্বাস্য কম দামে দুই নতুন ফোন নিয়ে হাজির Vivo,  জেনে নিন ফিচার-সহ দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর ঠিক আগে স্মার্টফোন বাজারে জমে উঠেছে প্রতিযোগিতা। বাজেট ও মিড-রেঞ্জ গ্রাহকদের জন্য বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে একের পর এক সংস্থা। এবার সেই তালিকায় নাম লেখাল Vivo। সম্প্রতি এই প্রযুক্তি সংস্থা তাদের নতুন স্মার্টফোন মডেল Vivo Y31 5G ও Vivo Y31 Pro 5G বাজারে লঞ্চ করেছে। ফোন দুটির মূল আকর্ষণ ৬৫০০mAh ব্যাটারি, ফার্স্ট চার্জিং ও শক্তিশালী পারফরম্যান্স। Vivo Y31 5G-এর দাম শুরু হয়েছে ₹14,999 থেকে। আর Y31 Pro 5G পাওয়া যাবে ₹18,999 দামে। সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম প্রায় ₹20,999। যারা পুজোর আগে নতুন ফোন কিনতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে সাশ্রয়ী অপশন।

ফিচারের দিক থেকে দুটি ফোনই বেশ শক্তিশালী। Y31 5G এসেছে ৬.৬৮ ইঞ্চি 120Hz ডিসপ্লে, Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সহ। অন্যদিকে Y31 Pro 5G পাবে আরও বড় ৬.৭২ ইঞ্চি FHD+ ডিসপ্লে, Dimensity 7300 প্রসেসর ও উন্নত ক্যামেরা পারফরম্যান্স। দু’টি ফোনেই আছে IP68 ও IP69 রেটিং, ফলে জল বা ধুলো থেকে বাড়তি সুরক্ষা মিলবে। সবচেয়ে বেশি নজর কাড়ছে এর ৬৫০০mAh ব্যাটারি, যা একবার চার্জে সহজেই দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। সঙ্গে রয়েছে ৪৪W ফার্সট চার্জিং।  ফলে কয়েক মিনিটেই ফোন প্রস্তুত হয়ে যাবে সারাদিনের জন্য। পুজোর কেনাকাটায় যেখানে মানুষ নতুন জামাকাপড়, শাড়ি বা গয়না বেছে নেয়, সেখানে এখন নতুন স্মার্টফোনও তালিকায় যোগ হচ্ছে। Vivo Y31 সিরিজ সেই উৎসবের আনন্দে প্রযুক্তির নতুন মাত্রা যোগ করতে চলেছে।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ