‘চাঁদা চেয়ে লজ্জা দেবেন না’, পুজোর আগে পোস্টার ঘিরে চাঞ্চল্য মহিষাদলে

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল : অন্যান্যবারের মতো এবারও পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও চাঁদা তোলা হচ্ছে পুজো করার জন্য। কিন্তু অনুদান পেয়েও পুজোর চাঁদা চেয়ে লজ্জা না দেওয়ার কথা বলে পোস্টার পড়েছে মহিষাদলে।

এবার এই নিয়েই উঠছে প্রশ্ন। রাজ্য সরকার পুজোর জন্যে অনুদান দেওয়ার পরেও কেনো চাঁদা চাওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে পোস্টার পড়ল মহিষাদলে। এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পোস্টারে লেখা, রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। তারপরও চাঁদা চাওয়া কেন? এমন প্রশ্ন তুলে নিজের বাড়ির সামনে পোস্টার দিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক বাসিন্দা।

তাঁদের আরো দাবি, রাজ্য সরকার পুজোর অনুদান দেওয়ার পরও বাড়িতে এসে পুজো উদ্যোক্তারা চাঁদার জুলুম করা হচ্ছে। কারও আবার চাঁদার অঙ্ক পছন্দ না হলে টাকা ছুঁড়ে দেন। এই অবস্থা থেকে রেহাই পেতে তাদের এই সিদ্ধান্ত। রীতিমতো চাঁদা চেয়ে লজ্জা দেবেন না, এই মর্মে পোস্টার লিখে তারা বাড়ির দেওয়ালে সেঁটে দিয়েছেন।

উল্লেখ্য, এবার পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর জন্য চলতি বছর ক্লাবগুলিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। আগের বারের থেকে ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে অনুদান। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় থাকা ৪৫ হাজারের বেশি ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল থাকছে। বিদ্যুতের দামে ৮০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত বারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২৫ সালে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে এদিন মজা করেই প্রথমে ৯০ হাজার পরে ৯৫ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাজির পুজো কমিটির প্রতিনিধিরা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এর পরে সবাইকে বিস্মিত করে দিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২