বনদফতরের অভিযানে উদ্ধার তক্ষক! গ্রেফতার ৩

শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ওদলাবাড়িতে অভিযান চালান বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। তার জেরেই ওই তক্ষক সহ গ্রেফতার হয় ৩ পাচারকারী। ওই পাচারকারীরা ২৫ লক্ষ টাকায় এই তক্ষকটিকে বিক্রি করার ছক কষেছিল। শিলিগুড়ি থেকে নেপাল হয়ে চীনে পাচার করার ছক কষেছিল তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল রাজ্য বনদফতর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বৈকন্ঠপুরে বনবিভাগের বেলাকোবা রেঞ্জে পাচারের আগে উদ্ধার হল অতি বিরল প্রজাতির গোল্ডেন গেকো বা তক্ষক। সেই সঙ্গে পাচারের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩জন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। পাচারকারীরা ২৫ লক্ষ টাকায় এই তক্ষককে বিক্রি করার ছক কষেছিল। তক্ষকটিকে শিলিগুড়ি, পানিট্যাঙ্কি হয়ে নেপালে নিয়ে গিয়ে সেখান থেকে তা চীনে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কিন্তু সেই পাচারের আগেই গোপন সূত্রে তা জানতে পেরে যায় রাজ্য বনদফতরের আধিকারিকেরা। এরপরেই শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ওদলাবাড়িতে অভিযান চালান বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। তার জেরেই ওই তক্ষক সহ গ্রেফতার হয় ৩ পাচারকারী।

তক্ষককে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে নানারকম অবাস্তব বিশ্বাস ও গল্পগাথা প্রচলিত আছে। অনেকে ভাবেন তক্ষক বাড়িতে রাখলে সুখ শান্তির পাশাপাশি প্রচুর প্রাচুর্য আসে। আবার অনেকে ভাবেন তক্ষককের শরীরে থাকা গুটির রস থেকে ওষুধ তৈরি করে খেলে লুপ্ত যৌবন ফিরে আসে। তাই বিশ্বজুড়েই তক্ষক নিধন ও পাচারের কাজ চালিয়ে যায় চোরাকারবারীরা। চীনে তো রীতিমত এই সব ওষুধ তৈরির কারখানাও চালু রয়েছে। তার জেরে এদেশে তক্ষক ধরে তা চীনে পাচারের ঘটনা বেশ বেড়ে গিয়েছে। শুক্রবার রাতে যে তক্ষকটিকে উদ্ধার করা হয়েছে, মনে করা হচ্ছে তা মেঘালয় থেকে ধরা হয়েছে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পয়েছে শুক্রবার রাতে ডুয়ার্সের ওদলাবাড়ি এলাকার কাছে একটি ধাবার কাছে ফাঁদ পেতে বসেছিলেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। নির্দিষ্ট নম্বরের গাড়িটি সেখানে এলে তাতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগপ্যাকের ভেতর থেকে উদ্ধার হয় গোল্ডেন গেকো বা তক্ষকটি। ধৃত ৩জনের মধ্যে ১জন অরুণাচলের বাসিন্দা এবং বাকি দু’জন অসমের বাসিন্দা। ধৃতদের গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হচ্ছে।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ