শাসকদলের অঞ্চল সভাপতির নাম বিএলও তালিকায়, স্বীকার করে দায় চাপালেন অন্যের ঘাড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস(Ramesh Chandra Das)। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। পাশাপাশি তিনি আবার শাসকদলের ওই অঞ্চলের সভাপতি হওয়া সত্বেও তার নাম জ্বলজ্বল করছে বিএলও(BLO) লিস্টে। যা নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহলে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য (Sukalyan Baidya)বলেন, “যেসব বুথ লেভেল অফিসাররা এই কাজে নিযুক্ত হয়েছেন তারা শাসকদলের হয়ে কাজ করছেন। আমরা পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি। অবিলম্বে এই ধরনের অফিসারদের নাম বাদ দেওয়া হোক।”

এই ব্যাপারে রমেশ চন্দ্র দাসকে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করে নেন তিনি শাসকদলের একজন প্রভাবশালী নেতা। তারপর তিনি বলেন, “আমি একজন সরকারি চাকরিজীবি হয়ে আমি এই কাজ করতে পারি না। আমার নাম কিভাবে ওইখানে এলো সেটা আমি জানি না।” পরোক্ষে পুরো বিষয়টি বর্তমান শাসক দলের ওপরে চাপাতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে যেখানে নির্বাচন কমিশন(Election Comission) স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে সেখানে বুড়ো আঙুল দেখিয়ে শাসক দলের নেতাকর্মীরা অবাধে নাম ঢুকিয়ে দিচ্ছে লিস্টে।

এ বিষয়ে আইএনটিটিইউসি’র (INTTUC)রাজ্য সম্পাদক কৌশিক দত্ত বলেন, রাজ্য সরকার চাইছেন নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে চলুক তারপরেও কিভাবে নাম উঠে এলো সেটা আমার জানা নেই। তবে একজন রাজনৈতিক দলের নেতা হয়ে তার নাম বি এল ও লিস্টে থাকা উচিত নয়। গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে রীতিমতো চাঞ্চল্য।

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না