সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বসেই ভিজিট নিয়ে রোগী দেখেন? প্রশ্ন উঠতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন চিকিৎসক

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বসেই ভিজিট নিয়ে রোগীর চিকিৎসা করছেন খোদ সরকারি হাসপাতালের চিকিৎসক! হ্যাঁ, সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে কেশপুরের মোহবনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বসেই ভিজিট নিয়ে রোগীর চিকিৎসা করছেন খোদ সরকারি হাসপাতালের চিকিৎসক! হ্যাঁ, সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে কেশপুরের মোহবনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে। যা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা স্বাস্থ্য দফতর। অভিযুক্ত চিকিৎসক দীর্ঘদিন ধরে কেশপুরের মোহবনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। অভিযোগ উঠতেই রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন চিকিৎসক।

অভিযুক্ত চিকিৎসকের নাম বিশুভন চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অন ডিউটি অবস্থাতেই সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে তিনি সরকারি কোয়ার্টারে বসে ভিজিট নিয়ে রোগী দেখেন। রোগী প্রতি প্রায় ২০০ টাকা করে ভিজিট নেন। আর তা হাসপাতালে ডিউটি চলাকালীনই। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি রোগী দেখেন। অথচ হাসপাতালে কোনও মুমূর্ষু রোগী থাকলেও দেখতে যান না। সরাসরি তিনি রেফার করে দিতেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর প্রতিদিন এই চিকিৎসককে দেখানোর জন্যে তাঁর সরকারি কোয়ার্টারের সামনে লাইন লেগে যায় রোগীদের।

কিন্তু আইন অনুযায়ী, সরকারি হাসপাতালের চিকিৎসক কী সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? যদিও এই প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অভিযুক্ত চিকিৎসক, তিনি অভিযোগ অস্বীকার করে জানান, প্রাইভেটে প্র্যাক্টিস তো সবাই করেন। যদিও অভিযোগ শুনে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এভাবে সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করা যায় না। অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। তবে এই নিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং শাসকদলকে নিশানা করেছেন বিজেপি মহল।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে