সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্তমানে কিছু হলেই তা সোশ্যাল মিডিয়াতে মুহূর্ততে ভাইরাল হয় । এর ভালো দিক যেমন আছে তেমন রয়েছে খারাপ দিকও। আপত্তিকর ছবি তুলে ভাইরাল করায় অপমানে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গড়ালবাড়িতে। দশম শ্রেণির ছাত্রীর আপত্তিকর ছবি তোলার অভিযোগ উঠেছে একাদশ শ্রেণির এক ছাত্র ও তার কাকার বিরুদ্ধে। নাবালিকার মৃত্যুর পরেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছাত্র ও তার কাকাকে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে অভিযুক্ত একাদশ শ্রেণীর ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অভিযোগ সম্পর্কের সুযোগ নিয়ে ওই ছাত্র আপত্তিকর ছবি তুলে, ভাইরাল করে দেয়। ছাত্রীর পরিবারের আরও অভিযোগ আপত্তিকর ছবি তোলা ও ভাইরাল করার পিছনে ছাত্রকে সাহায্য করেছিল তার কাকা। এই ঘটনা সকলের মধ্যে জানাজানি হতেই নাবালিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আজ শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হবে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে