হাবড়া হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম , খুব শীঘ্রই চালু হবে ১০০ বেডের নতুন বিল্ডিং

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া হাসপাতালে নতুন বিল্ডিং তৈরি হয়ে থাকলেও এখনো পর্যন্ত চালু হয়নি। ১০০ বেডের হাসপাতাল চালু হবে রোগীদের জন্য। অতি শীঘ্র যাতে সেটি চালু করা যায় তার জন্য শনিবার ওই হাসপাতালে গিয়ে নতুন বিল্ডিং পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব(Helath Secretary) নারায়ণ স্বরূপ নিগম(Narayan Swarup Nigam)।পাশাপাশি হাবড়া হাসপাতালের পুরানো বিল্ডিং এর প্রসূতি বিভাগ, মহিলা বিভাগ এবং পুরুষ বিভাগে স্বাস্থ্য সচিব ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন জেলাশাসক(DM) এবং হাবরা পৌরসভার চেয়ারম্যান ও হাবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক সচিব।

খুব শীঘ্রই হাবড়া হাসপাতালে আরও একটি যাতে নতুন ১০০ শয্যা বিশিষ্ট বিল্ডিং তৈরি করা যায় তা নিয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।হাসপাতালের ভেতরের পরিস্থিতি দেখে খুশি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। পাশাপাশি ডেঙ্গু নিয়ে জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ডেঙ্গু রোগীদের আক্রান্ত হওয়ার পর তাদের চিকিৎসা হাসপাতালে তো হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি কি সেই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন না বলে জানিয়ে দেন।

এদিন হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি গোটা হাসপাতালটিতে পরিষেবা সঠিকভাবে হচ্ছে কিনা সে ব্যাপারেও খোঁজ খবর নেন স্বাস্থ্য সচিব। কথা বলেন বিভিন্ন আধিকারিকদের সঙ্গে। প্রসূতি বিভাগে বর্তমান পরিস্থিতি কি তার তথ্য জেনে নেন স্বাস্থ্য সচিব। নতুন বিল্ডিংটি কত শীঘ্র চালু করা যায় তা নিয়েও আলোচনা হয় ওই হাসপাতালের আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্য সচিবের।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ