পুজোয় সকলের সঙ্গে সাজগোজে পাল্লা দিতে এই বিষয়ে খেয়াল রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি : অপেক্ষার অবসান ঘটিয়ে এক বছর পর কৈলাস থেকে বাপের বাড়ি আসছেন উমা। ঘরের মেয়ের আগমনে সেজে উঠছে গোটা বাংলা। নিজেদের এলাকা, পাড়া, মন্ডপ সাজিয়ে তোলার পাশাপাশি নিজেকেও সাজিয়ে তোলেন বাঙালিরা। শুধু মানেই পরিপাটি সাজ। নিত্য নতুন সাজে নিজেকে তুলে ধরেন সকলেই। আসার অনেক আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা। তবে অন্যদের চোখের পড়তে চাইলে কিছু শুধুমাত্র রাখতে হয় সাজের মধ্যে। কিভাবে অন্যদের কাছে নিজেকে অনন্যা করে তুলবেন জেনে নিন।

সারা বছর ধরে বিভিন্ন ধরনের জুয়েলারি কিনে থাকেন। কিন্তু পুজোর সময়ে ফ্যাশন হয় অন্যরকম। ট্রেন্ডিং গয়নায় নিজেকে সাজিয়ে তুলতে চান অনেকেই। ষষ্ঠীর বোধন হোক, বা অষ্টমীর অঞ্জলি বা দশমীর ঠাকুর বরণ। শাড়ির সঙ্গে সোনার উপর গয়নায় সেজে উঠতে পছন্দ করেন বাঙালিরা। তবে পুজোর বাকি দিনগুলোতে শাড়ি ছাড়াও অন্যান্য পোশাক পড়েন। তার সঙ্গে মানানসই জুয়েলারি পড়েন।

অনেক মেয়েরাই শাড়ি পড়তে ভালোবাসেন। বিভিন্ন ধরনের শাড়ি আলমারিতে থাকে পুজোর সময় সেই গুলোকে নিজেদের মতো করে পড়ে সাজিয়ে তোলেন নিজেকে। কিন্তু তার মধ্যেও কিভাবে নিজেকে অন্যদের থেকে আলাদা করে দেখাবেন? শাড়ি ড্রেপিং এর বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারেন। এমনভাবে শাড়ি পড়তে হবে যাতে অন্যদের থেকে অন্যরকম লাগে। অনলাইনে বিভিন্ন ধরনের শাড়ি ড্রাপিং এর ভিডিও থাকে।

পুজোতে অনেকের শাড়ি পরলেও, সকলে শাড়ি সামলাতে পারেন না। তাই অনেকেই এই সময় সালোয়ার পড়েন। অষ্টমী নবমীর রাতে সালোয়ার প্ল্যান করলে নজর কাটতে দোপাট্টায় অন্যরকম ভাব আনতে হবে। একটু অন্যরকম ভাবে দোপাট্টা ক্যারি করলে লুকটাও অন্যরকম হয়। ফ্রন্ট ড্রেপ বা স্টাইল করে নিতে পারেন ওড়না।

জামা কাপড়ের পাশাপাশি জুতো হতে হবে নজরকাড়া। পোশাকের সঙ্গে মানানসই ভাবে দুটো না করলেই পুরো সাজটা নষ্ট হয়ে যায়। তাই সবে কি সাজের সঙ্গে সাবেকি জুতো পড়তে হবে। যেমন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে কোলাকুলি চপ্পল পড়লে তা একেবারেই বেমানান। এই পোশাকের সঙ্গে নির্দিষ্ট মানানসই দ্রুত করতে হবে। তবে শাড়ির সঙ্গে এখন স্নিকার্স ট্রেন্ডে চলছে। পুজোর সময় স্নিকার্সের বিকল্প নেই। এত বেশি পরিমাণে হাঁটাহাঁটি করতে হয় যে স্নিকার্স খুব ভালো অপশন। দ্রুত রং নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই। এই সময় বেশি রংচংয়ে জুতো একদম ভালো লাগে না।

পূজোর সাজের সঙ্গে গুরুত্বপূর্ণ হেয়ার স্টাইল এবং মেকআপ। জামা কাপড়ের সঙ্গে মানানসই ভাবে হেয়ার স্টাইল ও মেকআপ করতে হয়। সাবেকি পোশাকের সঙ্গে খুব লাইট মেকআপ ভালো লাগে। পাশাপাশি পুজোর সময় টা ব্যাগ রাখা অত্যন্ত প্রয়োজন। তার মধ্যে অবশ্যই রাখতে হবে ফেস পাউডার লিপস্টিক। সঙ্গে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের