পুজোর ভিড় সামলাতে প্রস্তুত পুলিশ, জলপাইগুড়ির রাস্তায় নামছে অতিরিক্ত বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। রাস্তায় রাস্তায় নেমেছে মানুষের ঢল। পুজোতে দুর্যোগের আশঙ্কা থাকলেও, উত্তেজনার খামতি নেই মানুষের মধ্যে। পুজোয় ভিড় সামাল দিতে পঞ্চমী থেকে জলপাইগুড়ির রাস্তায় নেমে গিয়েছে পুলিশ। নিরাপত্তায় রয়েছে পিঙ্ক পুলিশ ও পুলিশের উইনার্স টিম।

শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেও পুজোর জন্য রাস্তায় নেমেছে মানুষের ঢল। ঠাকুর দেখতে বেরিয়ে মহিলাদের যাতে কোন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয় তার জন্য রয়েছে পিঙ্ক পুলিশ ও পুলিশের উইনার্স টিম। পুজোর ভিড়ে যাতে কেউ হারিয়ে না যান, বিশেষ করে ছোট ছোট শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জানা যাচ্ছে, পুজোর ভিড়ে শিশুরা হারিয়ে যাতে না যায়, তারজন্য চালু করা হয়েছে চাইল্ড কার্ড। সেখানে শিশুর নাম ঠিকানা ও পরিবারের আরও একজনের মোবাইল নাম্বার লিখে শিশুর কলায় ঝুলিয়ে দিতে হবে। তাহলে শিশু কোন কারণে হারিয়ে গেলে পরিবারের লোকদের যাতে সহজেই খুঁজে পাওয়া যায়।
শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদেপ পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টে থেকেই যাওয়ার নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। জলপাইগুড়ি, ময়নাগুড়ির মতো শহরে হেঁটে ঠাকুর দেখা সম্ভব। সেই কারণেই তাদেরকে হেঁটে ঠাকুর দেখার আবেদন করা হয়েছে। প্রতিটি প্যান্ডেলের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকটি পুজো মণ্ডপে ঢোকার সময় এবং বেরোনোর সময় রাস্তায় সিসিটিভি লাগানোর বাধ্যতামূলক করা হয়েছে। পরিচিতি মোকাবেলা করার জন্য পুলিশের পক্ষ থেকে ২৪ ঘন্টার জন্য খোলা রয়েছে কন্ট্রোল রুম। কোনরকম সমস্যার মধ্যে যদি কেউ করেন তাহলে ১০০ বা ১১২ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন।

জেলার পাশাপাশি শহর কলকাতাতে মহালয়ার পর থেকেই পরিস্থিতি সামাল দিতে সদাসতর্ক রয়েছে পুলিশ। কোনো পুজো মণ্ডপে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তড়া সতর্কতা রাখা হয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২