অনলাইন বেটিং মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন উর্বশী রাউতেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন বেটিং এবং গেমিং প্ল্যাটফর্ম 1xBet-এর সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)  দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। উর্বশী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের  কুরাকাওতে 1xBet প্ল্যাটফর্মের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সূত্রের খবর, ইডি আর্থিক জালিয়াতি প্রতিরোধ আইন (PMLA) এর বিধান অনুসারে তাঁর বক্তব্য রেকর্ড করা শুরু করেছে। সাম্প্রতিক সময়ে, ED এই মামলার সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকজন সেলিব্রিটিকে জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন উথাপ্পা, শিখর ধাওয়ান, অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী (প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ) এবং অভিনেতা অঙ্কুশ হাজরাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কয়েকজন অনলাইন ইনফ্লুয়েন্সারকেও তলব করা হয়েছে।

অর্থ পাচার বিরোধী আইনের অধীনে তদন্ত চালাচ্ছে ইডি। আর তাতেই মনে করা হচ্ছে এই সংস্থাটি বেশ কিছু খেলোয়ার এবং অভিনেতার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। 1xBet প্ল্যাটফর্ম নিয়ে তদন্ত করপ্তে গিয়ে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন কিছু সেলিব্রিটি তাদের দেওয়া এনডোর্সমেন্ট ফি ব্যবহার করে প্রভূত সম্পদশালী হয়ে উঠেছেন। এই আয় ED PMLA-এর অধীনে 'অপরাধ থেকে আয়' হিসাবে চিহ্নিত হয়েছে। 
1xBet-কর্তৃপক্ষের দাবি, এটি একটি বিশ্বব্যাপী স্বীকৃত বুকমেকার। ১৮ বছর ধরে তারা বেটিং অ্যাপ চালাচ্ছে। এর ওয়েবসাইটে স্পষ্ট লেখা রয়েছে ব্যবহারকারীরা হাজার হাজার ক্রীড়া ইভেন্টে বাজি রাখতে পারেন 1xBet এর মাধ্যমে। এই অ্যাপটি ৭০টি ভাষায় উপলব্ধ। কেন্দ্রীয় সরকার সম্প্রতি আইনী ব্যবস্থার মাধ্যমে টাকা দিয়ে অনলাইন গেমিং নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞার আগে, মার্কেট অ্যানালিস্টরা এবং ইডির মতো তদন্তকারী সংস্থাগুলি অনুমান করেছিল যে প্রায় ২২ কোটি ভারতীয় বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মের ব্যবহারকারী ছিলেন। এদের অর্ধেক নিয়মিত এই বেটিং অ্যাপ ব্যাবহার করত। 

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম