ছেলেকে কোলে নিয়ে মামার বাড়ির পাড়ায় সস্ত্রীক অষ্টমীর অঞ্জলি দিলেন পরমব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলেকে কোলে নিয়ে মামার বাড়ির পাড়ায় সস্ত্রীক অষ্টমীর অঞ্জলি দিলেন পরমব্রত। হয়ে পড়লেন নস্টালজিক। মামারবাড়ির পাড়া বালিগঞ্জে এসে অষ্টমীর বিশেষ দিনটি কাটালেন পরমব্রত। দিন কয়েক আগেই ছেলে নিষাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন পিয়া চক্রবর্তী। অবশেষে ছেলেকে কোলে নিয়ে পুজোর মধ্যে একদিন বেরিয়ে পড়লেন পরম।

ছেলে ও স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেতা লিখছেন,  “এই প্রথম আমাদের তিনজন অষ্টমীর অঞ্জলীতে। মামার বাড়ির পাড়ায় যেখানে বড় হয়েছি, বালিগঞ্জ স্টেশন রোডে। পুজোর এই দিনে প্রতি বছর এখানেই ফিরে যাই। সহজ, সাধারণ, মিষ্টি পাড়ার পুজো। বাবার ছোট বেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নডি বাবুর এই বার প্রথম আসা।” পরমব্রত চক্রবর্তী, পিয়া চক্রপবর্তী এবং ছোট্ট নিষাদ- তিনজনের পোশাকেই ছিল হলুদের ছোঁয়া। সবটুকু ঔজ্জ্বল্য ছুঁয়েছিল খুদেকে।

 

ভলতি বছর জামাইষষ্ঠীর দিন শহরের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন পিয়া চক্রবর্তী।  তার মাস দুয়েক আগেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সুদিয়েছিলেন পরম-পিয়া। চতুর্থীর দিন ছেলের ছবি আনেন প্রকাশ্যে। ২০২৩ সালে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। পিয়া চক্রবর্তী, জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রথম স্ত্রী। পিয়া পরম বিয়ে করছেন একথা প্রকাশ্যে আসা মাত্রই অনেকে অভিযোগ করেছিলেন যে, বন্ধু অনুপম রায়ের সংসার ভেঙেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।পরে জানা যায়, বিদেশী প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পরেই পিয়ার সঙ্গে প্রেম হয় পরমের। এরপরেই অনুপমের সঙ্গে ডিভোর্স হয় পিয়ার। কিন্তু নিজেদের সম্পর্কের বিষয়ে কখনই কাউকে জানাননি অভিনেতা।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ