চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ত্রিধারায় পুজো প্রাঙ্গনের থিমে অঘোরী নৃত্য বন্ধ করে দিল কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের কাছে সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার। কোন রাজনৈতিক দলের রং দেখা কাজ নয়। শহরে দুর্গাপুজোর মণ্ডপে যাতে কোনো অঘটন না ঘটে, তার জন্য সদা সতর্ক কলকাতা পুলিশ।এবার দক্ষিণ কলকাতায় মণ্ডপে অঘোরী নৃত্য(Aghori Dance) বন্ধ করার জন্য ত্রিধারাকে(Tridhara) নোটিশ কলকাতা পুলিশের।দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে নৃত্য বন্ধ রাখার নোটিশ দিল লালবাজার। আগেই কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়ে দিয়েছিলেন পূজো মন্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে তার দায় এগিয়ে পড়বে, পুজো উদ্যোক্তাদের ওপর। কলকাতা পুলিশ কোনভাবে সাধারণ মানুষের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে ব্যাপারে কড়া নজর রাখবে। প্রয়োজন হলে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।

দেশপ্রিয় পার্কে ষষ্ঠীর দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচন্ড ভিড় হওয়ায় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বারংবার পুজো উদ্যোক্তাদের নোটিশ দেয় কলকাতা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তর কলকাতার মোহাম্মদ আলী পার্কেও দর্শনার্থীদের প্রবেশ নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ। পুজো উদ্যোক্তারা কালো কাপড় লাগিয়ে প্রতিমার সামনে প্রতিবাদের সরব হয়েছিল। পরে জোড়াসাঁকো থানায় পুজো উদ্যোক্তাদের সঙ্গে কলকাতা পুলিশের দীর্ঘ বৈঠক হওয়ার পর সমাধানের রাস্তা বেরোলে সেখানে ফের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এবার রাজবিহারীর বিধায়ক দেবাশীষ কুমারের(MLA Debashis Kumar) দূর্গা পুজো তে ধারায় সেখানকার মন্ডপের থিমে যে অঘোরী নৃত্য পরিবেশন হচ্ছিল, তা বন্ধ করে দিল অষ্টমীর দুপুরে কলকাতা পুলিশ। জনসাধারণের নিরাপত্তা ঐ শো চললে বিঘ্নিত হতে পারে, এই কারণেই অষ্টমীর বিকেলের মধ্যে পুজো উদ্যোক্তাদের নোটিশ দেয় লালবাজার। ফলে ওই পুজো টিমে নৃত্য পরিবেশন বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন তাদের কাছে লাল নীল সবুজ বড় কথা নয়, তাদের কাছে বড় কথার জনগণের নিরাপত্তা। কলকাতা পুলিশ জনগণের স্বার্থে কাজ করে তাই সেখানে কোন রকম সমঝোতা নেই কারোর সঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ