চুরি করতে মানা করায় পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হল সব মাছ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া:চুরি করে মাছ ধরতে বারণ করায় মাছ চাষীর পুকুরে বিষ দিয়ে মেরে দিল মাছ,।কয়েক লক্ষ টাকার ক্ষতি।মাথায় হাত মাছ চাষীর। দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ মাছ চাষীর।ঘটনাটি বাদুড়িয়া থানার নিশ্চিন্তপুর এলাকার ঘটনা ।নিশ্চিন্তপুর(Nichintapur) এলাকার মাছ চাষী কাদিরুল ইসলাম(Kadirul Islam)। বহুদিন ধরে মাছ চাষ করে তার জীবন জীবিকা নির্বাহ করেন । কিন্তু গত কয়েকদিন ধরে গ্রামেরই কামালউদ্দিন(Kamaluddin) নামে এক যুবক তার পুকুর এবং তার পাশের পুকুর থেকে ছিপ দিয়ে মাছ চুরি করছে। কাদিরুল ইসলাম দেখতে পেয়ে তাকে বারণ করলে এবং গ্রামবাসীকে বিষয়টি জানালে কাদিরুল ইসলামের সাথে কামাল উদ্দিন এর প্রচন্ড বচসা হয়।

কামালউদ্দিন তখন হুমকি দেয় মারধর করার এবং তার ক্ষতি করার । এরপর মঙ্গলবার রাতে তার পুকুরে বিষ দিয়ে দেয়। পুকুরে যত মাছ ছিল সব মরে ভেসে ওঠে । যা দেখে রীতিমতো কাদিরুল ইসলাম ও তার পরিবার ভেঙে পড়েছে ।কাদিরুল ইসলাম এর দাবি গ্রাম থেকে টাকা ধার নিয়ে সে এই মাছের চাষ করে । নিজের পুকুর নেই তাই সে অন্যের কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে এবং মাছ বড় হলে সেই মাছ বিক্রি করে ধারের টাকা শোধ করে । এই ভাবেই সে তার মাছের চাষ করে তার সংসার চালায় ।

কিন্তু তার এই মাছ মেরে দিয়ে যা ক্ষতি হয়েছে তাতে সে কিভাবে ধারের টাকা শোধ করবে বা তার সংসার চালাবে এই নিয়ে রীতিমতো চিন্তিত।বাদুড়িয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।দুষ্কৃতিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।ইতিমধ্যেই বাদুড়িয়া থানার(Baduria P.S.) পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ