পাহাড়েই ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি, নজর নেই কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টানা বৃষ্টি, ধস, হরপা বানের জেরে বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গ। একাধিক রাস্তা ও সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নাগরাকাটা ও মিরিক। ক্ষতির মুখে পড়েছে দার্জিলিংও। উৎসবের মরশুমে এমন পরিস্থিতির জেরে ধাক্কা খাচ্ছে পর্যটনও। যদিও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে দার্জিলিং লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রেখেছে বিজেপি। কিন্তু দুর্গতদের পাশে দাঁড়ানো নিয়ে তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি মোদি সরকারকে।

বিজেপির সাংসদ ও বিধায়করা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করলেও প্যাকেজ কী দেওয়া হচ্ছে দুর্গতদের। কেন্দ্রের পক্ষ থেকে এমন কোনও সাহায্য দুর্গতরা পাচ্ছে না, যাতে বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে। এনিয়ে পাহাড়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে ক্ষোভ ছড়াচ্ছে। ইতিমধ্যে দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বিজেপি বিধায়ক ও সাংসদ। দার্জিলিং-র রাস্তা, সেতু, বাড়ি, হোম-স্টে, চাষের জমি, স্কুল, জলের লাইন কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। ধসের নীচে চাপা পড়ে রয়েছে বহু গ্রাম। দার্জিলিং পুলবাজার, জোড়বাংলো, সুখিয়াপোখরি, রংলিরংলিয়ট, মিরিক শহর ও ব্লক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিপর্যয়ের ধাক্কা লেগেছে টয়ট্রেনের লাইন, একাধিক পর্যটন কেন্দ্র, চা বাগান ও কমলা বাগানে। ডুয়ার্সেও ক্ষতির পরিমাণ কম নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা ফিরে যাওয়ার আগে উত্তরকন্যায় বলেন, দ্রুত গতিতে চলেছে উদ্ধার কাজ। উত্তরবঙ্গে উদ্ধার কাজ প্রায় শেষের দিকে। মিরিকে ত্রাণসামগ্রী পাঠানোর কাজ চলছে। কলকাতায় ফিরে এলেও আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ যাবেন সেই কথা ও জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। নাগরাকাটা ব্রিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৫ দিনের মধ্যে অস্থায়ী রাস্তা তৈরির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।যদিও কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই আর্থিক বছরে বিপর্যয় ব্যবস্থাপনায় রাজ্য সরকারকে ৪ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। বর্তমান বিপর্যয়ে সেই টাকা খরচ করুক সরকার। দরকার হলে আরো দেওয়া হবে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ