সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছু দিনের মধ্যেই আলোর রোশনাইতে মেতে উঠবে শহর থেকে গ্রাম। কারণ মা যে আসছেন এবার কালী রূপে। এই কালীপুজোকে ঘিরেই বহু জায়গায় রয়েছে বহু প্রাচীন ইতিহাস। ‘কালীর শহর’ বলা হয় বাঁকুড়া জেলার সোনামুখীকে। এই শহরের অন্যতম বড় পুজো হল ‘মা-ই-তো কালী’ মায়ের পুজো। এই পুজোর সঙ্গেই জড়িয়ে রয়েছে বর্গীদস্যু ভাস্কর পণ্ডিতের নাম।

খোকা ঘুমালো পাড়া জুড়ালো/বর্গী এলো দেশে/বুলবুলিতে ধান খেয়েছে/খাজনা দেবো কিসে। এই গান ছোট বেলায় শোনেনি এমন কেউ নেই। সেই বর্গীদস্যুদের সর্দার ভাস্কর পণ্ডিতই জড়িয়ে রয়েছেন সোনামুখীর ‘মা-ই-তো কালী’ মায়ের পুজোর সঙ্গে। কথিত রয়েছে মারাঠা সেনাপতি তথা বর্গীদস্যু ভাস্কর পণ্ডিত লুঠপাট চালাতে আনুমানিক ১৭৪২ খ্রিস্টাব্দে সোনামুখীতে এসেছিলেন। তার নাম শুনেই গ্রামের মানুষ ভয়ে কাঁপতে থাকেন। নিজেদের করে দেন গৃহবন্দী। শোনা যায় সেই সময়ে কোনও এক সন্ধেয় মারাঠা সেনাপতি এক পর্ণ কুঠিরে হাড়িকাঠের সামনে এক বৃদ্ধকে পুজো করতে দেখেন। তখনই তিনি ওই বৃদ্ধকে মারতে খড়্গ হাতে তুলে নেন। আর সঙ্গে সঙ্গে হারান দৃষ্টিশক্তি। ওই মুহূর্তে মারমুখী ভাস্কর পণ্ডিতের মনে হয় তাঁর হাত আর খড়্গ যেন কেউ পিছন টেনে ধরে রেখেছেন। তখন তিনি তাঁর দলের বাকি সদস্যদের প্রশ্ন করলে বর্গীদল উত্তরে জানায় কেউ পিছন খড়্গ টেনে নেই। সেই মুহূর্তে পূজারি বৃদ্ধ ঘটের জল ছিটিয়ে ভাস্কর পণ্ডিতের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন ও খড়্গ হাত থেকে নামাতে পারেন বর্গী সর্দার। ভাস্কর পণ্ডিত জানতে চায় এখনে কোনও দেবতা আছেন ? বৃদ্ধ উত্তরে বলেন ‘মা-ই-তো কালী’। তখন থেকেই সোনামুখীর এই কালীর নাম হয় ‘মা-ই-তো কালী’।

বর্তমানে এখন যে মন্দিরে কালী পুজো হয় সেই মন্দির তখন ছিল তালপাতার। এমনকি দিনের আলোতেও এই জায়গায় সাধারণ মানুষের আসতে পা কাঁপত। ভাস্কর পণ্ডিত এখনেই করতেন মায়ের আরাধনা। কথিত রয়েছে, ভাস্কর পণ্ডিত নিজের পুজোর জন্যে খাঁড়াগুলি মন্দিরেই রেখে যান। ২৫০ বছরের প্রাচীন এই কালীপুজো কার্তিকী অমাবস্যায় এখনও চলছে। পুজোর প্রথম দিনে ঘটের নিরঞ্জন হয় এবং দূরদূরান্ত থেকে ভক্তের সমাগম হয় সেই জলে স্নান করতে। পুজোর সময়ে ১০-১৫ হাজার মানুষের নরনারায়ণ সেবা করা হয়। চতুর্থ দিন গোটা সোনামুখী শহর মাকে খালি পায়ে পরিক্রমা করান কোচডিহি থেকে আসা ৪২ জন বেহারা। বহু ভক্তের সমাগম হয় এই পুজোয়।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা