স্ত্রীর সামনেই মল্লিকার সঙ্গে ‘ফ্লার্টিং’ ফাহাদের, স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে কি করলেন স্বরা?

কাপল রিয়েলিটি শো 'পতি পত্নী অউর পাঙ্গা'-র আগামী পর্বের অতিথি হিসেবে থাকবেন গ্ল্যামারাস অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। শোয়ে তিনি একটি নৃত্য পরিবেশনও করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মল্লিকা শেরাওয়াত, এককালে বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী, যাঁর ফিগার, সাহসী লুক, বলে বলে হার মানাতে পারত হলিউড অভিনেত্রীদেরকে। ছবিতে উন্মত্ত যৌন সাহসী চাহনি, পুরুষদের রাতের ঘুম কাড়ার জন্যে যথেষ্ট ছিল। খোলামেলা পোশাকে তাঁর লাস্যময়ী ফিগারের ক্রাশ ছিলেন রমণীরাও। ‘মার্ডার’ ছবিতে ইমরান হাশমীরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য আজও দর্শকদের চোখে তাজা। তবে এখন বলি উড থেকে একপ্রকার হারিয়েই গিয়েছেন মল্লিকা। শোনা যায়, ভারতের থেকে বেশিরভাগ সময় এখন বিদেশেই থাকেন অভিনেত্রী। বিগবস 19-এ তাঁর প্রতিযোগী হওয়ার কথা ছিল। কিন্তু এই গুজবটি নিজেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

জানেন কী, মল্লিকের সাহসী চেহারার ফ্যান ছিলেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামীও। কাপল রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর পাঙ্গা’-র আগামী পর্বের অতিথি হিসেবে থাকবেন গ্ল্যামারাস অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। শোয়ে তিনি একটি নৃত্য পরিবেশনও করেছেন। তাতেই মুগ্ধ হয়ে গিয়েছেন স্বরা স্বামী তথা সমাজবাদী পার্টির নেতা ফাহাদ মহম্মদ। নাচের শেষে তাঁকে মল্লিকার সঙ্গে ফ্লার্ট করতে দেখা যায়। ভাইরাল প্রোমোতে দেখা গিয়েছে, ফাহাদ মল্লিকার জন্যে একটি আবৃত্তি পাঠ করছেন। কথোপকথনের মাঝে ফাহাদ বলেন, ‘চলো আমরা শাস্তি ভাগ করে নিই, আমাদের শাস্তি হল শোরের পর আমরা কাউকে মনে রাখব না।’ আর এই শাস্তি শব্দটি শুনেই হতবাক হয়ে যান মল্লিকা।

তখন ফাহাদ ফ্লার্টিং করে বলেন, ‘তোমাকে মনে না রাখার থেকে বড় শাস্তি আর কী হতে পারে!’ আর স্বামীর মুখে মল্লিকার প্রশংসা শুনে ভয় পেয়ে যান স্বরা। জুতো খুলে তাঁর সন্তানের নানা ফাহাদকে বলেন, ‘এসো আমার কাছে, আমি দেখাবো বড় শাস্তি কাকে বলে!’ মল্লিকার সামনে স্বরাকে পুরো উপেক্ষা করতে দেখা যায় ফাহাদকে। এরপর ফাহাদ শোয়ের প্রযোজকদের কাছে একটি আবেদন রাখেন। বলেন, ‘প্রোডাকশন হাউসকে বলো আমার স্ত্রীর জুতো অন্য কোথাও সরিয়ে রাখতে।’ যা শুনে সকল প্রতিযোগী হতবাক হয়ে যান। এই প্রোমোটি ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তরা এই পর্বের জন্যে অপেক্ষা করছেন। বুঝতেই পারছেন ‘পতি পত্নী অউর পাঙ্গা’-র আগামী পর্বটি ধামাকেদার ও চমকে ভরা একটি পর্ব হতে চলেছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২