এক তিথিতে মিশে গিয়েছেন চামুণ্ডা থেকে বলি, জেনে নিন ভূত চতুর্দশীর গল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভূত চতুর্দশী। আধুনিক যুগে আধুনিক মনা মানুষ হয়তো এই বিষয়টিকে কুসংস্কার হিসেবে উড়িয়ে দেন, কিন্তু অনেক মানুষ আজও বিশ্বাস করেন যে বাঙালি পরলোকগত পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার জন্য এই ভূত চতুর্দশী পালন করে।  এদিন ১৪ শাক খাওয়া হয়, ১৪ প্রদীপ জ্বালানো হয়। সেই প্রাচীন কাল থেকেই এই প্রথা চলে আসছে। এটি মূলত হিন্দুদের ধর্মীয় উৎসব। বাংলা ছাড়া অন্য আর বিশেষ কোনও রাজ্যে এই উৎসব পালিত হয় না। যদিও পশ্চিম ভারতে এই দিনটি পরিচিত নরক চতুর্দশী নামে।

ভূত চতুর্দশীর দিন সন্ধ্যেবেলা বাড়িতে ১৪ প্রদীপ জ্বালানোর রীতি বহু প্রাচীন। বলা হয় এই দিন পূর্বপুরুষের আত্মারা তাঁদের বাড়িতে নেমে আসেন। তাই পূর্বপুরুষের আসা ও যাওয়ার পথকে আলোকিত করতেই প্রদীপ জ্বালানো হয়। অন্য আর এক মতে চামুন্ডা রূপ ধারণ করে মোট ১৪ জন পিশাচকে সঙ্গে নিয়ে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে স্বয়ং দেবী কালিকা নেমে আসেন স্বর্গ থেকে এই ভূত চতুর্দশীতেই। হিন্দু পুরাণ অনুযায়ী ভূত চতুর্দশী তিথিতে সন্ধ্যা যখন নামে তা ঠিক পর পরই অশরীরীরা বেরিয়ে আসে। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সন্ধ্যার পর গৃহস্থরা বাড়িতে ১৪ প্রদীপ জ্বালান।

এরকম বিভিন্ন মত প্রচলিত থাকলেও সবচেয়ে বেশি যে মতটি প্রচলিত সেটি হল নরকাসুররূপী রাজা বলি নিজের সাধনার জোরে স্বর্গ-মর্ত-পাতাল অর্থাৎ ত্রিলোকের দখল নিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছিলেন। তাঁর হত্যা লীলা থেকে রেহাই পাচ্ছিলেন না দেবতারাও। রাজা বলির এই প্রচন্ড তাণ্ডবে বাধ্য হয়ে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। এই সময়ই বিষ্ণু বামন অবতারের রূপ ধারণ করেন। তিনি এক বামনের বেশে এসে বলির কাছে তিন পাদ জমি চান। বলি বোঝেন বিষ্ণু এসেছেন কিন্তু তিনি তিন পাদ জমি দিতে রাজি হন। আসলে রাজা বলি প্রচন্ড অত্যাচারীর পাশাপাশি ছিলেন অসীম দানশীল। তাই না বোঝার ভান করেই তিনি বিষ্ণুকে বললেন যে তিনি ত্রিপাদ জমি দান করবেন।

বিষ্ণু বুঝলেন বলি সবই বুঝেছেন। তবুও তিনি একটি পা রাখলেন স্বর্গে, অন্য পা রাখলেন মর্ত্যে। তাঁর নাভি পদ্ম থেকে বেরিয়ে এলো একটি পা, সেই  পা তিনি রাখলেন বলির মাথার ওপর। সেই পায়ের জোরেই বলিকে ঠেলে দিলেন পাতালে। তখন থেকে পাতালই হল রাজা বলির গৃহ। ভগবান বিষ্ণু বলি রাজার দানশীলতায় মুগ্ধ হয়েছিলেন। তাই তিনি বলির নরকাসুর  রূপের পুজোর প্রচলন করেন। মনে করা হয় নরকাসুররূপী রাজা বলি কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর রাতে অসংখ্য অনুচর নিয়ে মর্ত্যে নেমে আসেন পুজো নিতে। মানুষ ১৪ শাক খেয়ে, ১৪ প্রদীপ দিয়ে বলিরাজকে শ্রদ্ধা জানান

এবার জানা যাক ১৪ শাক কী কী

১) ওল ২) কেঁউ ৩) বেতো ৪) সরষে ৫) কালকাসুন্দি ৬) নিম ৭) জয়ন্তী ৮) শাঞ্চে ৯) হেলেঞ্চা ১০) পলতা ১১) গুলঞ্চ ১২) ভাটপাতা ১৩) শুষণী ১৪) শৌলফ। আর যে ১৪ প্রদীপ দেওয়া হয় তা মূলত জানানো হয় পূর্বপুরুষ প্রেতাত্মা ধর্ম বিষ্ণুর উদ্দেশ্যে। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা