সুখবর! ১৯৯ টাকায় রিচার্জে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং সুবিধা দিচ্ছে BSNL

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এবং অন্যান্য টেলিকম সংখ্যাগুলোর সঙ্গে সমানতালে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। বিএসএনএল প্রায় গ্রাহকদের কথা চিন্তা করে নতুন নতুন অফার নিয়ে আসছে। ১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে বিএফএনএল। এই প্ল্যানে দেওয়া হচ্ছে ডিসকাউন্ট। সেই ডিসকাউন্টের ফলে গ্রাহককে দিতে হবে ১৯৪ টাকা। তবে এই অফারটি অত্যন্ত সীমিত সময়ের জন্য আনা হয়েছে।

এই প্ল্যান যে গ্রাহকরা ব্যবহার করেন, তারা প্রতিদিন আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটা, ১০০ বিনামূল্যে এসএমএসের সুবিধা পাবেন। বহু গ্রাহক রয়েছেন যারা কম বাজেটে রিচার্জ করতে চান। দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যান তারা করতে চান না। তাদের জন্য এটা অত্যন্ত সুবিধাজনক। ১৮ অক্টোবর থেকে অফারটি শুরু হয়েছে। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এই প্ল্যানে গ্রাহকরা ২.৫% ছাড় পাবেন। অর্থাৎ রিচার্জ করতে হবে ১৯৪ টাকা। এটি অত্যন্ত সস্তা এবং লাভজনক বলেই মনে করা হচ্ছে। যারা বিএসএনএল অ্যাপ বা ওয়েবসাইট থেকে অনলাইনে রিচার্জ করবেন তারা এই অফার পাবেন।

জানা গিয়েছে, ১৯৯ টাকার প্ল্যানিং গ্রাহকরা লোকাল বা এসটিডি উভয় ক্ষেত্রেই আনলিমিটেড কল করার সুবিধা নিতে পারবেন। প্রতিদিন হাইস্পিড ২জিবি ডেটা পাওয়া যাবে। ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটে স্পিড কিছুটা কমে যাবে। এক মাসের জন্য এই প্ল্যানটি নিলে কোনও সমস্যা ছাড়াই ফোন করা এবং ইন্টারনেট ইউজ করা যাবে। প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ পাওয়া যাবে। বিএসএনএল এর তরফে এই প্ল্যানে কোন অতিথি বা অতিরিক্ত পরিষেবা দেওয়া হচ্ছে না।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২