গলায় শাবলের কোপ, রক্তাক্ত অবস্থায় ছুট, মেয়রের ওয়ার্ডে প্রকাশ্যে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। মৃতের নাম অশোক পাসওয়ান (Ashok paswan)। গলায় শাবল ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠেছে খোদ মেয়রের ওয়ার্ডেই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। রবিবার সকালেও থমথমে রয়েছে এলাকা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড ৮২ নম্বর (82 Word)। শনিবার রাতে চেতলা ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসর বসেছিল। সেখানেই এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অশোক পাসওয়ান (৪৫)। চিৎকার চেঁচামেচির মধ্যেই আচমকাই অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেয় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন অশোক পাসওয়ান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাস্তার পাশেই পড়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন। তারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত ইতিমধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে চেতলা পুলিশ আধিকারিকরা। চেতলা থানার তরফে আধিকারিকরা ভিডিওগ্রাফিও করেছেন বলে জানা গিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

অশোক পাসওয়ানের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এই ঘটনা পুরানো কোনো আক্রোশ রয়েছে কিনা জানতে চাইছে তদন্তকারীরা। ঘটনাস্থলের দোকানদার সহ পথচলতি মানুষদের সঙ্গেও কথা বলছেন তাঁরা।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২