শীতের সন্ধ্যা জমিয়ে দেবে চিকেন রেশমি কাবাব, রইল রেসিপি

কাবাবের নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ আজকালকার দিনে খুঁজে বের করা কিন্তু বেশ কঠিন একটা কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাবাবের নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ আজকালকার দিনে খুঁজে বের করা কিন্তু বেশ কঠিন একটা কাজ। আদতে মাংস পোড়া কিংবা মাংস সেঁকা যাই বলি না কেন বর্তমানে আট থেকে আশি, যে কোনও বয়সের মানুষের প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে কাবাব। আর কাবারের মধ্যে যে ধরণের কাবাব আমাদফের অধিকাংশ মানুষেরই খুব পছন্দের সেটা হল চিকেন রেশমি কাবাব। হালকা টক এবং হালকা ঝালের এই বিশেষ কাবাবটি কিন্তু যে কোনও শীতের সন্ধ্যার আসর মাতিয়ে দিতে পারে। আর চিকেন রেশমি কাবাব বানাতেও কিন্তু খুব একটা বিশেষ ঝামেলা নেই। খুব সহজেই ঘরোয়া কিছু উপকরন দিয়ে বাড়িতে মাত্র কয়েক মিনিটে ঝটপট বানিয়ে নেওয়া যায় মুখরোচক এই মাংসের পদটি। আসুন জেনে নিই কীভাবে ঘরে বসেই ঝটপট বানিয়ে নেব চিকেন রেশমি কাবাব।

চিকেন রেশমি কাবাব বানাতে যা যা লাগবে

মুরগির বুকের অংশ অর্থাৎ চিকেন ব্রেস্টের অংশ কিউব করে কাটা,

টক দই,

ধনেপাতা বাটা,

পুদিনাপাতা বাটা, 

কাঁচা লঙ্কা বাটা,

আদা বাটা,

রসুন বাটা,

গরম মসলা গুঁড়ো,

জায়ফল জয়ত্রি গুঁড়ো,

জিরা গুঁড়ো,

ধনে গুঁড়ো,

লঙ্কা গুঁড়ো,

তেল,

লবণ, 

কীভাবে বানাবেন? 

১.   মাংসের মধ্যে সমস্ত উপকরণ মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। হাতে সময় বেশী থাকলে আরও বেশী সময় ধরেো মেরিনেট করে রাখতে পারেন। এক্ষেত্রে মেরিনেটের সময় যত বেশী হবে। কাবাব ততই সুস্বাদু এবং নরম হবে।

২.  এবার কাঠের কিংবা লোহার শিকে গেঁথে গ্যাসের ওপর একটি জালি রেখে তাঁর ওপর ওই শিকগুলি দিয়ে দিতে হবে। এক একটি পিঠে বেশ কিছুক্ষণ ধরে রাখার পরে এপিঠ-ওপিঠ করে উল্টে ইতে হবে। উল্টানোর সময়ে মাঝে মাঝে তেল ব্রাস করে দিতে হবে। নাহলে কাবাবের মাংসগুলো শিক এবং জালিতে আটকে যাবে।

৩  আরও সহজ পদ্ধতিতে করতে গেলে কাবাবের মাংসগুলিকে প্রথমে একটি ননস্টিক পাত্রে এপিঠ কালো করে ভেজে নিন। পরে গসেগুলি গ্যাসের ওপর জালি দিয়ে আগুনে হালকা ঝলসে নিয়ে পরিবেশন করুন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের