‘সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর’- আগরপাড়ায় প্রৌঢ়ের বাড়ি থেকে প্রতিবাদের ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগরপাড়ায় NRC আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়  প্রদীপ করের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধায়ক নির্মল ঘোষ ও সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে মৃতের বাড়িতে যান তিনি। প্রদীপ করের বাড়ি থেকেই এবার বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন ‘সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর’।

এদিন সাংবাদিকদের সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আমি গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে নির্বাচন কমিশন SIR ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যে  আমরা খবর পাই ৫৭ বছর বয়সী এক প্রৌঢ় NRC আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। আমি গতকালই পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করি, স্থানীয় জনপ্রতিনিধিরা এসে কথা বলে গিয়েছিলেন। একটা প্রাণ চলে গেলে তো কেউ আর ফিরিয়ে আনতে পারেন না। আমি শুনেছি প্রদীপ কর এলাকায় প্রচুর দান ধ্যান করতেন। নিপাট ভদ্রলোক ছিলেন। একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষকে আতঙ্কিত করে রেখেছে তাতে মানুষ প্রাণ নিয়ে নেওয়াকে অনেক বেশি সহজ মনে করছে। আমি সকলের কাছে করজোরে অনুরোধ করছি আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন ততদিন এত সোজা নয় যে বছরের পর বছর ধরে যাদের বাবা, দাদু, ঠাকুরদা পূর্ববর্তী প্রজন্মরা বাংলায় রয়েছেন তাঁদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব।”

বুধবার দিনহাটাতেও SIR আতঙ্কে একজন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বিষ খেয়ে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যারা আমার কথা শুনছেন তারা নির্ভয়ে থাকুন। যদি বাংলার একটা লোককেও এরা বাদ দেয় আমরা ১ লক্ষ লোক নিয়ে গিয়ে কমিশন ঘেরাও করব। এদের কত ধানে কত চাল বোঝাব। প্রদীপ বাবুর পরিবারের সঙ্গে কথা বলতে বলতে আমার কাছে খবর এল দিনহাটায় এক ভদ্রলোক SIR ঘোষণা হওয়ার পর আত্মহননের চেষ্টা করেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে যান।” মৃত প্রদীপ করের হাতের চারটি আঙুল মাঝখান পর্যন্ত ছিল না। স্বভাবতই বিরোধীরা তাঁর লেখা ডায়েরি ও সুইসাইড নোট নিয়ে প্রশ্ন তুলছেন। এদিন সেই নিয়েও নিজের বক্তব্য রেখেছেন অভিষেক।

বলেছেন, “আমি সত্যি খুব লজ্জিত যে একটা রাজনৈতিক দল কতখানি নীচে নামতে পারে! প্রদীপবাবু লিখতে পারতেন কি পারতেন না সে তো পরের কথা। কিন্তু তাঁকে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে। প্রদীপ কর পরিষ্কারভাবে লিখে দিয়ে গিয়েছেন তাঁর মৃত্যুর জন্য দায়ী NRC ও SIR। সারা পরিবারে তিনি একমাত্র লোক যিনি উপার্জনশীল। একটি ছোট্ট দোকান রয়েছে তাঁর। প্রদীপবাবু এবং তাঁর ভাই তপনবাবু মিলে দোকানটা চালাতেন। এখন পরিবারের চিন্তা কীভাবে সংসার চলবে। যারা সনাতন ধর্মের ধারক বাহক বলে দাবি করেন তাঁরা একজনও এসেছেন এদের বাড়িতে? ”

এদিনও অভিষেক দৃঢ়কণ্ঠে বলেন, বাংলাদেশের সঙ্গে ৫ রাজ্যের সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম, ত্রিপুরা। ৫ রাজ্যের মধ্যে SIR হচ্ছে শুধু বাংলায়। প্রদীপ করের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি আশ্বাস দেন যাদের জন্য প্রদীপ করের মতো প্রৌঢ়কে আত্মহত্যা করতে হল তাঁদের তৃণমূল কংগ্রেরর জেলের ঘানি টানাবে। তারপরেই তৃণমূলের সেনাপতি কেন্দ্রীয় সরকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে আক্রমণ করে বলেন, ” জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, অমিত শাহ’র বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পাররবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যত মন্ত্রী রয়েছেন (স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থ মন্ত্রী, রেল মন্ত্রী ) তাঁদের বাবার, ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা নির্বাচন কমিশনে কাজ করেন তাঁরা দেখাতে পারবেন?”

এরপর স্থানীয় বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়ে অভিষেকের সংযোজন, “স্থানীয় বিজেপি নেতারা যদি এখানে আসেন ঘিরে ধরবেন এদের। বলবেন বাবা ঠাকুরদার জন্মের সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। গায়ে হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর দড়ি খুলব।”

ভয় পেয়ে আর যেন কেউ কোনও হঠকারী সিদ্ধান্ত না নেয় সেই অনুরোধ করে বলেন, “কেউ ভয় পাবেন না। ৪ তারিক থেকে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। জায়গায় জায়গায় তৃণমূলের ক্যাম্প থাকবে। আমরা পাশে আছি। ” এই ভাবেই কার্যত SIR আতঙ্ক আবহে বাংলার মানুষকে ভরসা জুগিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২