গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই গ্রাহকদের ভরসাস্থল হয়ে উঠেছে বন্ধন ব্যাঙ্ক। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মোট ব্যবসা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেড়ে ২.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মোট আমানতের মধ্যে খুচরা আমানতের অংশ এখন প্রায় ৭১%। এই বৃদ্ধির পিছনে রয়েছে ব্যাংকের শাখা নেটওয়ার্ক বৃদ্ধি, কাজের দক্ষতা উন্নয়ন এবং ভালো ব্যবসায়িক পরিবেশ।

দেশে ক্ষুদ্র ঋণের অন্যতম পথিকৃ‍ৎ চন্দ্রশেখর ঘোষের হাত ধরেই পথচলা শুরু হয়েছিল বন্ধন ব্যাঙ্কের। বর্তমানে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬,৩৫০টিরও বেশি শাখার মাধ্যমে ৩.২৩ কোটি-রও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। কর্মী-আধিকারিকদের সংখ্যা সাড়ে ৭৩ হাজারের বেশি। এদিন চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করতে গিয়ে ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (MD & CEO) পার্থ প্রতিম সেনগুপ্ত জানান, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট আমানত ১১% বেড়ে ₹১.৫৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং মোট ঋণের পরিমাণ হয়েছে ১.৪০ লক্ষ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট-এর (CASA) অনুপাত ২৮%। মূলধন পর্যাপ্ততার হার (CAR) এখন ১৮.৬%, যা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় মানের চেয়ে অনেক বেশি।

তাঁর কথায়, ‘দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল আমাদের ব্যাঙ্কের পরিবর্তনের সময়কে তুলে ধরছে। আমরা এখন আরও ভারসাম্য ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে চাই। প্রযুক্তির ব্যবহার, কাজের পদ্ধতি উন্নত করা এবং কর্মীদের দক্ষতা বাড়িয়ে আমরা দীর্ঘমেয়াদে স্থায়ী উন্নতি করতে চাই। ‘বন্ধন ব্যাংক ২.০’-এর পরবর্তী ধাপে আমরা আরও শক্তিশালীভাবে এগিয়ে যাব। ব্যবসায় বৈচিত্র্য আনতে ও খুচরা ঋণ খাত বাড়াতে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দ্রুত সেবা দেওয়া, কাজের দক্ষতা বাড়ানো এবং গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার উপর জোর দিচ্ছে।’

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ