অভাবের তাড়নায় নিজের ৬ দিনের পুত্র সন্তানকে বিক্রি করতে গিয়ে ধরা পরল দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁচরাপাড়া: অভাবের তাড়নায় নিজের ৬ দিনের পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার সময় এলাকাবাসীরা হাতেনাতে ধরে ফেললো এক দম্পতিকে। উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়া পৌরসভার(Kachrapara Municipality) এক নম্বর ওয়ার্ডে ফোরম্যান কলোনিতে নিতাই রায়(Netai Roy) পেশায় ভ্যানচালক। এলাকার লোকের অভিযোগ তিনজন মহিলা নিতাই রায় এর বাড়িতে আসেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন তারপর তারা বেরিয়ে যান। পিছন পিছন বাচ্চা টিকে নিয়ে তার মাও বেরিয়ে যায়।এরপরই প্রতিবেশীদের সন্দেহ হয় তারাও পিছু নেয় ।

পুরো বিষয়টি নিতাই রায়ের প্রতিবেশীরা বিজপুর থানায়(Bijpur P.S.) জানান। পাড়ার লোকের অভিযোগ এর আগেও একটা বাচ্চা বিক্রি করেছে ওই দম্পতি। পাড়ার প্রতিবেশীর অভিযোগ সেই টাকা দিয়ে টোটো কিনেছে এবং কুড়ি হাজার টাকা নগদ পেয়েছিল এর থেকে লোভ জন্মায়। এই ঘটনার পর বাচ্চার পিতা নিতাই রায় বলেন ,আমি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম। যদিও এলাকার লোকের চাপে তিনি স্বীকার করেন বাচ্চাটিকে তিনি বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরো বলেন আগের বাচ্চাটিকে আমি এমনি দিয়ে দিয়েছিলাম কোন পয়সা নেইনি।

এলাকার মানুষের দাবি ওই বাচ্চা বিক্রি করে টোটো(TOTO) কিনেছে দম্পতি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এলাকার মানুষের প্রতিরোধে শেষমেষ ওই দম্পতি পুত্র সন্তান বিক্রি করতে পারে নি। যারা ওই শিশু পুত্রটি কিনতে এসেছিল তারা পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দেয়। ওই দম্পতি কোন চক্রের হাতে বাচ্চা বিক্রি করতো তা পুলিশ খতিয়ে দেখছে।পুলিশ ওই দম্পতির জবানবন্দির সত্যতা যাচাই করছে। আগের শিশুটি কোথায় গেল তা পুলিশ খতিয়ে দেখছে। ওই ভ্যান চালকের চারটি ছেলে দুটি মেয়ে আগে রয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২