আদালতে বড় জয় রাজ্যের, দিঘার জগন্নাথধাম নিয়ে খারিজ বিশ্ব হিন্দু পরিষদের করা মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের বড়সড় জয় পেল রাজ্য। দিঘার জগন্নাথধাম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। এই মামলার শুনানি এর আগেও হয়েছে। কিন্তু আর এ বিষয়ে মামলা খারিজ করা হয়েছে বলে জানিয়েছে আদালত।

দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে ধাম কথাটি কিভাবে যুক্ত হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। ধাম পৃথিবীতে চারটি। তাদের যুক্তি ছিল ধাম পৃথিবীতে চারটি। এই চারধাম হল পুরীর জগন্নাথ ধাম, উত্তরাখণ্ডের বদ্রিনাথ ধাম, গুজরাতের দ্বারকা ধাম এবং তামিলনাড়ুর রামেশ্বরম। এই চারধামের বাইরে পৃথিবীতে আর কোথাও কোনও ধামের অস্তিত্ব নেই। আর এই চারধাম হল হিন্দুদের আবেগ। তাই হঠাৎ করে কোনও মন্দির বানিয়ে তাকে ধাম বলা যায় না।

তাই আদালতে বিশ্ব হিন্দু পরিষদ আর্জি জানিয়েছিল যে ধাম শব্দটি বাদ দেওয়া হোক। এই নিয়ে অনেকদিন ধরেই চলছিল শুনানি। মঙ্গলবার দিঘার জগন্নাথ ধাম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলা শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এর আগে একাধিকবার মামলাকারীর অনুরোধে শুনানি পিছোনো হয়েছে।

বারবার সুযোগ দেওয়া হয়েছে অতিরিক্ত নথি দাখিল করার। কিন্তু সে’সব কিছু করা হয়নি। তাই আর সম্ভব নয়। বারবার সুযোগ দেওয়া মানে শেষ সুযোগ শব্দটির অসম্মান করা। তাই আদালতের যুক্তি এখন মামলা খারিজ করা হল। তাই মামলাকারী চাইলে সম্পূর্ণ নথি দিয়ে নতুন করে মামলা দাখিল করতে পারে বলে জানিয়েছে আদালত।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২