বিএলও’রা শুধরে যান, না হলে অ্যাকশন হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁকিনাড়া: রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর পর্ব। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলও দের। এমনকি বিএলএ দের মারধোর হুমকির ঘটনা ও সামনে আসছে। এই আবহেই উত্তর ২৪ পরগণা জেলার কাঁকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কাঁকিনাড়ায় গঙ্গারতী সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাঁকিনাড়ায় গঙ্গার ঘাটে দেব দীপাবলীর দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, আইনজীবী নেতা কৌস্তব বাগচী, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা।

সেখানেই গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতীতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে বিএলও দের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জেহাদীরা। কেউ ভয়ে আবার কেউ রাজনৈতিক নির্দেশে যদি করে থাকেন তাহলে ভুল করছেন। বিহারে অনেক বিএল ও রা জেলে গেছেন। শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে। আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা।

সেখানেই আমরা অভিযোগ জানাবো জানিয়ে দেন বিরোধী দলনেতা। বুধবার একাধিক জেলায় কোথাও স্কুলে বসে কোথাও বা চায়ের দোকানে বসে কোথাও আবার তৃণমূল কাউন্সিলর এর বাড়িতে বসে বিএলওরা ফর্ম বিলি করে বলে অভিযোগ সামনে আসে।ইতিমধ্যে উত্তরবঙ্গে এস আই আর এর কাজ খতিয়ে দেখতে বুধবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে আসেন নির্বাচন কমিশনের তিন প্রতিনিধি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২