বাড়িতে হঠাৎ আসা অতিথির জন্য নিজে হাতে বানিয়ে ফেলুন সুস্বাদু মিল্ক কেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই মিষ্টি। শেষ পাতে এখনও বাঙালিদের মিষ্টি না হলে চলে না। কেউ বাড়িতেই বানান আবার কেউ কিনে আনেন দোকান ঠেকে। তবে এখন অনলাইনের যুগে দোকানের বানানো মিষ্টি বাড়িতেই বানানো যায় সহজে। শুধু মেনে চলতে হবে কয়েকটি পদ্ধতি। বাড়িতে হঠাৎ অতিথি এসেছে মিষ্টির দোকানে যাওয়ার সময় নেই। ভাবছেন কি করে শেষ পাতে মিষ্টি দেবেন কি করে। তাহলে আপনার জন্য রইল মিষ্টির এই রেসিপি। যা চটজলদি বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে। সেই সঙ্গেই হাতে বানাো মিষ্টি খেয়ে খুশি হবেন অতিথিরা। জেনে নিন কীভাবে বানাবেন সুস্বাদু মিল্ক কেক।

উপকরণ

ফুল ফ্যাট দুধ- ৩ লিটার

চিনি- ২ কাপ (ভর্তি করে)

ঘি- ৩-৪ টেবিল চামচ

ভিনিগার বা লেবুর রস

এলাচ গুঁড়ো- ১ চিমটি

পদ্ধতি

শুকনো কড়াই গ্যাসে বসয়ে আধ কাপ জল দিয়ে তার মধ্যেই তিন লিটার ফুল ফ্যাট দুধ ঢেলে দিন। প্রথমে কিছুক্ষণ বেশি আঁচে দুধ ফোটার পর আঁচ কমিয়ে মাঝারি করে দিন। এবার তাতে যোগ করুন চিনি। খুব বেশি মিষ্টি খেতে না চাইলে পরিমাণ কম করে দেবেন। প্রথমে চিনি দিলে সোওয়া এক ঘণ্টায় দুধ শুকিয়ে ক্ষীর হয়ে যাবে। চিনি দেওয়া দুধ কিন্তু ক্রমাগত নাড়াতে থাকুন। নিঁখুত মিল্ক কেক হবে না যদি দুধ পুড়ে যায় বা কড়াইয়ের নীচে আটকে যায়। দুধ ফোটানোর সময় কড়াইয়ের কানায় জমা সর চেঁছে নিয়ে দুধে মিশিয়ে দিন। মিল্ক কেকে দানাদার ব্যাপারটা আনতে ভিনিগার বা লেবুর রস ব্যবহার করতে পারেন।

একটি পাত্রে ভিনিগার নিয়ে তাতে আঙুল ডুবিয়ে ২০ থেকে ২৫ ফোঁটা ভিনিগার দুধে ফেলে দিন। ভিনিগার মিশ্রণের উপর মিল্ক কেকের স্বাদ নির্ভর করে। তাই একটু সতর্কভাবে মেশান। এইভাবে দুধ নাড়াচাড়া করতে করতে ঘণ্টা খানেক পর দুধ ঘন হয়ে ক্ষীর হয়ে আসলে তিন থেকে চার টেবিল চামচ ঘি মিশিয়ে ফের নাড়তে থাকুন। এবার মেশান অল্প এলাচ গুঁড়ো। দুধ থেকে জল চলে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার একটি চৌক পাত্রে ঘি মাখিয়ে গরম অবস্থায় ক্ষীর তাতে ঢেলে দিন। তারপর উপরটা চামচ বা ব় ছুরি দিয়ে সমান করে দিন। এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রেখে দিন ফ্রিজে। তারপর জমে গেলে আয়তাকার আকারে সেগুলি কেটে নিলেই রেডি মিল্ক কেক। চাইলে পেস্তার গুঁড়ো উপরে ছড়িয়ে দিতে পারেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২