নৈহাটির TMC বিধায়কের প্রয়াত বাবার নাম ভোটার তালিকায়, নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ অর্জুন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অর্জুন দাবি করেছেন, নৈহাটির বিধায়ক সনৎ দে-র বাবা স্বপনকুমার দে-র নাম রয়েছে ভোটার তালিকায়। যিনি বছর দশেক আগে মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনের SIR-এর ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেই যেতে হবে ডিটেনশন ক্যাম্পে, সেই নিয়েই এখন আতঙ্কে গোটা পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই আতঙ্কে প্রাণ গিয়েছে ১৫ জনের বেশি সাধারণ নাগরিকের। আর SIR-এর পদ্ধতি নিয়ে দুশ্চিন্তায় আছেন খোদ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তাথ বিজেপি নেতা অর্জুন সিংহ। নির্বাচন কমিশনের ভূমিকা তাঁকেও ভাবাচ্ছে। কিন্তু হঠাৎ নির্বাচন কমিশনের সমর্থনে না গিয়ে উল্টো দূর গাইছেন কেন অর্জুন সিংহ? বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অর্জুন দাবি করেছেন, নৈহাটির বিধায়ক সনৎ দে-র বাবা স্বপনকুমার দে-র নাম রয়েছে ভোটার তালিকায়। যিনি বছর দশেক আগে মারা গিয়েছেন।

এর পরেও কীভাবে ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে? এরপর অর্জুনের বিরোধিতা করে বিধায়ক সনৎ দে বলেছেন, তাঁর প্রয়াত বাবার নাম কোনও ভোটার তালিকায় নেই। তিনি ‘ভুয়ো’ দাবি করছেন। শুধু তাই নয়, এদিকে অর্জুন সাংবাদিক বৈঠকে আরও দাবি করেন যে, নৈহাটির বিধায়কের পিতা ১০ বছর আগে মারা গিয়েছেন। কিন্তু তাঁর নাম এখনও ভোটার তালিকা থেকে বাদ পড়েনি। এখনও তিনি ভোট দিয়ে যাচ্ছেন। কীভাবে সম্ভব এটি?’ এরপর তিনি শাসকদলের বিরোধীতা করে বলেন, ‘এই সরকারের ভোট ব্যাঙ্কে শুধুই মৃত, ভুয়ো, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম। যাতে তাঁদের ভোট পেয়ে সরকার জিততে পারে। নয়তো দশ বছর আগের মৃত ব্যক্তির নাম কীভাবে এখনও ভোটার তালিকায় থাকে?’

এরপর কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে অর্জুন বলেন, ‘কমিশন ২০২৪ এবং ২০২৫ সালের নতুন ভোটার তালিকা প্রকাশ করেছেন। সেখানে সনৎ-এর বাবা প্রয়াত স্বপনকুমার দে-র নামও রয়েছে। তাই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আমার সন্দেহ রয়েছে। কেনান নির্বাচন আগেও রাজ্যে ছিল, এখনও রাজ্যে আছে। দশ বছর ধরে একটি মৃত লোক ভোট দিয়ে যাচ্ছেন, সেটা কেন দেখবে না নির্বাচন কমিশন?’ এদিকে অর্জুনকে ‘মিথ্যা’ প্রমাণ করতে বিধায়ক সনৎ দে সমাজমাধ্যমে তাঁর প্রয়াত বাবার এপিক নম্বর (জীবিত থাকাকালীন যে নম্বর ছিল) তুলে ধরেন। এবং সেই নম্বর যাচাই করতে বলেন। এবং দাবি করেন যে, তাঁর বাবার নাম অনেক আগেই ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। অর্জুন মিথ্যা দাবি করছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২