জীবনযুদ্ধে জয়ী শিশুকন্যার পাশে জঙ্গলমহলের মানবিক পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: কন্যা সন্তান হওয়ার অপরাধে নিজের ঠাকুমা বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল কয়েক দিনের শিশু কন্যাকে। কিন্তু ভগবান যার সহায় থাকে তাকে খতম করা সম্ভব নয়। ঘোর কলিযুগে আবার তা প্রমাণ হল জঙ্গলমহলের বুকে। এবার সেই পরিবারের পাশে দাঁড়াল বেলিয়াবেড়া থানা(Beliabera P.S.)। গত ১ নভেম্বরে শনিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার তালগ্রাম গ্রামে মাত্র আট দিনের একটি নবজাতক কন্যাশিশুকে দুধের সাথে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি নাড়া দেয় সকলের মনে। অতি দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। নিন্দার ঝড় ওঠে সর্বত্র। কঠিন শাস্তির দাবি ওঠে সমাজের সব মহল থেকে।অভিযোগ উঠে ছিল শিশুটিরই ঠাকুমার বিরুদ্ধে। শুধুমাত্র মেয়ে হয়ে জন্মেছে বলেই ওই সদ্যজাতকে শেষ করে দেওয়ার ছক করা হয়। ঘটনার পর শিশুটিকে দ্রুত গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(Jhargram Hospital)।

সেখানে শুরু হয় তার জীবন-মরণের লড়াই। মায়ের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে এই জঘন্য ঘটনার তদন্তও এগোচ্ছে দ্রুত গতিতে।অদূর ভবিষ্যতেই চার্জশিট দাখিল করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরই মাঝে ঘটে আশার আলো। টানা ১১ দিনের কঠিন লড়াই শেষে অবশেষে জীবন যুদ্ধে জয়ী হয় ওই একরত্তি। হাসপাতালের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং নবজাতকের অদম্য জীবনীশক্তির কাছে হার মানে মৃত্যুফাঁদ। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিশুটি। জীবনযুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসা এই শিশু কন্যাটির পাশে দাঁড়াল মানবিক বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসন।

ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে শিশুটির পরিবারকে দেওয়া হয় নতুন পোশাক ও বেবি ফুড। বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডল (OC Nilu Mandal)শিশুকন্যার বাড়িতে যান এবং বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে ওই শিশু কন্যা এবং তার মায়ের পাশে থাকার বার্তা দেন। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগে খুশি পরিবার থেকে এলাকার বাসিন্দারা সকলেই। প্রতিবেশীরাও জানান, এমন একটি দুঃখজনক ঘটনার পর শিশুটির প্রতি পুলিশের এই সহমর্মিতা তাদের মনে সাহস জুগিয়েছে। সমাজকে কাঁপিয়ে দেওয়া এই নৃশংস অপরাধের ঘটনার মাঝেও মানবিকতার এই দৃষ্টান্ত একদিকে যেমন আশ্বাস জোগায়, তেমনই বার্তা দেয়, শিশু কন্যা যেন আর কখনও অবহেলা ও হিংসার শিকার না হয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২