সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

আজ ১৭ নভেম্বর, সাহেব ভট্টাচার্যের জন্মদিন। গতকাল মধ্যরাত থেকেই শুরু হয়েছেন সেলিব্রেশন। আর সেই মুহূর্তেরই একটি ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও চর্চায় তাঁদের প্রেম।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের জীবনের নানা তথ্য নিয়মিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। তবে তাঁদের ব্যক্তিগত খুঁটিনাটি জানতে বেশি আগ্রহ নেটজেনদের। বিশেষ করে, প্রেম, বিয়ে, সম্পর্ক। হ্যাঁ, বাংলা ধারাবাহিকের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সুস্মিতা দে। যিনি বর্তমানে স্টার জলসার ধারাবাহিক ‘কথা’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। তাঁর নায়ক সাহেব ভট্টাচার্য। দুজনের রসায়ন ভক্তদের কাছেও বেশ প্রিয়। কিন্তু খবর, তাঁরা নাকি ক্যামেরার বাইরেও চুটিয়ে প্রেম করছেন!

আজ ১৭ নভেম্বর, সাহেব ভট্টাচার্যের জন্মদিন। গতকাল মধ্যরাত থেকেই শুরু হয়েছেন সেলিব্রেশন। আর সেই মুহূর্তেরই একটি ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও চর্চায় তাঁদের প্রেম। কেননা সহ-অভিনেতাকে একটু স্পেশাল ভাবেই শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা। যা দেখে চমকে গিয়েছে সবাই। কেননা জন্মদিনের রাতেই একগুচ্ছ গোলাপ নিয়ে নায়কের সামনে হাঁটু মুড়ে দেখা গেল সুস্মিতাকে। আর তা এনজয় করলেন তাদের কাছের বন্ধুরা। অর্থাৎ জমিয়ে জন্মদিন পালন করেছেন নায়ক। টলিপাড়ার গুঞ্জন, কথা শুটিং করতে করতেই সুস্মিতার সঙ্গে সাহেবের বন্ধুত্ব গাঢ় হয়েছে। কিছু দিন আগে এমনটাও শোনা গিয়েছিল যে, তাঁদের বাগদান হয়ে গিয়েছে। যদিও সবটাই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা নিজেই। তবে গতকাল সাহেবকে হাঁটু মুড়ে গোলাপ দেওয়াও কী মজার অংশ ছিল নাকি এ ভাবেই সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা?

তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, গতকাল সাহেবের জন্মদিনের পার্টিতে অনেক মজা হয়েছে। আর হাঁটু মুড়ে ফুল দেওয়াও নিছকই তাঁদের মজার অংশ ছিল। তার পরে নায়িকার সামনে বসে পড়েন নায়কও। যদিও দর্শকের কৌতুহলের শেষ নেই। তাদের বিয়ে নিয়ে স্বপ্ন দেখছেন ভক্তরা। তবে সাহেবের সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতা বরাবরই বলেছেন, অনেকেই অনেক আলোচনা করেন। কিন্তু কোনও কথাই আমরা কান দিই না।” তবে সাহেবের জন্য সুস্মিতার শুভেচ্ছাবার্তা দর্শকদের জল্পনা আরও বাড়িয়েছে। কেননা সুস্মিতা শুভেচ্ছা বার্তায় লিখেছিলেন যে, “সকলের জীবনে যেন একজন সাহেব ভট্টাচার্য থাকে।” তা নিয়েই এখন রহস্য ডানা মেলছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২