দেব সেনাপতির আরাধনায় মত্ত বাঁশবেড়িয়া, জোরকদমে চলছে নিরঞ্জন প্রস্তুতি পর্ব

সংস্কৃতির পীঠস্থান বাঁশবেড়িয়া এখন দেব সেনাপতির আরাধনায় মত্ত হয়ে উঠেছে। তবে বাঁশবেড়িয়ায় শুধু কার্তিক একাই নন, এই দিনেই মর্তে আগমন ঘটে স্বর্গের ৩৩ কোটি দেবতার।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁশবেড়িয়া: সংস্কৃতির পীঠস্থান বাঁশবেড়িয়া এখন দেব সেনাপতির আরাধনায় মত্ত হয়ে উঠেছে। তবে বাঁশবেড়িয়ায় শুধু কার্তিক একাই নন, এই দিনেই মর্তে আগমন ঘটে স্বর্গের ৩৩ কোটি দেবতার। যেমন, কালিয়া দমন, রাধা-কৃষ্ণ, কামধেনু, নারায়ণ, নারায়ণ, শিব, সতীর দেহত্যাগ ইত্যাদি। এছাড়া দেব সেনাপতি কার্তিকেরও দেখা মেলে ভিন্ন রূপে বাঁশবেড়িয়ায়। যেমন অর্জুন, দেবসেনা, জামাই সহ নানা রূপে রূপে পুজিত হয়ে থাকে দেব সেনাপতি কার্তিক।

শিল্প শহর বাঁশবেড়িয়ায় কার্তিকের আরাধনা হঠাৎ করে নয়। ইতিহাস থেকে জানা যায়, পরাধীন ভারতে নীলকর সাহেবদের কুঠি ছিল এই সপ্তগ্রামের এক গ্রাম বাঁশবেড়িয়া। অতীত নাম ছিল বাঁশবেড়ে। সে কারণে অত্যাচারী নীলকর সাহেবদের হাত থেকে ঘরের মহিলাদের রক্ষা করার জন্যই বাঁশবেড়িয়ায় আগমন ঘটে দেব সেনাপতির। তারপর থেকে এই অঞ্চলের মানুষের শ্রেষ্ঠ উৎসবের পরিণত হয়ে উঠেছে কার্তিক পুজো।

পুজোর পাশাপাশি সারা রাত ধরে আলোকসজ্জা সহকারে শোভাযাত্রা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন এর আলোকসজ্জার অপূর্ব দৃশ্যের মতোই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা হয় চোখ ধাঁধানো আলোক সজ্জার নিপুণতায়। বাঁশবেড়িয়াতে কার্তিক পূজা হয় টানা তিনদিন ধরে। সোমবার থেকে শুরু হয়েছে সেখানে কার্তিক পুজার উৎসব। বৃহস্পতিবার আলোক সজ্জায় দেব সেনাপতিকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার নিরঞ্জন পর্বের মধ্যে দিয়ে এ বছরের মত শেষ হবে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আবার একটি বছরের অপেক্ষা শুরু হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২