Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ঘরে আটকে প্রধান শিক্ষকের কাণ্ডে লজ্জায় মাথা হেঁট, এল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক যার কাঁধে থাকে থাকে মানুষ গড়ার দায়িত্ব তাঁর বিরুদ্ধেই উঠল চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। লাভপুরের আবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে উঠেছে গুরুতর এই অভিযোগ। প্রধানশিক্ষককে এই কাণ্ডে হতবাক ছাত্রী-ছাত্রীদের অভিভাবকরা। ঘটনা জানাজানি হতেই প্রধানশিক্ষককে ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

স্থানীয়দের অভিযোগ এই ঘটনা প্রথম নয়। এর আগেও অভিযুক্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে ছত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছিল। সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রোজকারের মতো মঙ্গলবার স্কুলে গিয়েছিল। টিফিনের সময়ে সকলকে টিফিন কেটে বাইরে যেতে দেওয়া হলেও ওই ছাত্রীকে বাইরে যেতে দেননি প্রধান শিক্ষক। ঘরের মধ্যে আটকে রেখে শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা বাড়িতে ছাত্রী জানানোর পরেই বুধবার স্কুল খুলতেই গ্রামবাসীরা প্রধান শিক্ষকের উপর চড়াও হয়।

বিষয়টি নিয়ে জানানো হয় লাভপুর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় লাভপুর থানার পুলিশ । সেই সময়েই প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পুলিশের কাছে নির্যাতিতার পরিবার সহ বাকি সদস্যরা প্রধানশিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ‘নির্যাতিতা’র পরিবার প্রশাসনের কাছে আবেদন করেছে যেন পরবর্তী কালে যাতে তিনি কোনও স্কুলে চাকরি করার সুযোগ না পান সেই বিষয়ে যেন বিবেচনা করে দেখা হয়। পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের