দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা মহুয়া মৈত্রের! লোকপালের নির্দেশের ওপর মিলল না অন্তর্বর্তী স্থগিতাদেশ

তৃণমূল সাংসদ মহুয়া মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপালের দফতর। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল সাংসদ মহুয়া মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপালের দফতর। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু মহুয়ার করা মামলার রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। এছাড়া লোকপালের নির্দেশের উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশও দিল না আদালত। ফলে শুক্রবার (২১ নভেম্বর) আদালত থেকে খুব একটা স্বস্তি পেলেন না কৃষ্ণনগরের সাংসদ। সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ রেখেছিলেন মহুয়া, এমনটা অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরূদ্ধে, তা নিয়েই মামলার আগে মহুয়ার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপালের দফতর। সেই অনুযায়ী, তদন্তের পর বিস্তারিত রিপোর্ট লোকপালের দফতরে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর তদন্তে যা যা তথ্য উঠে এসেছিল, রিপোর্টে তা ব্যাখ্যা করে মহুয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়ে আইনি প্রক্রিয়া শুরু করার জন্যে অনুমতি চেয়েছিল CBI।

সেইমতো গত ১২ নভেম্বর লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দেয়। সেখানে বলা হয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে হবে সংশ্লিষ্ট আদালতে। লোকপালের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। লোকপালের নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও চেয়েছিলেন তিনি। মহুয়া মৈত্র আবেদনে জানিয়েছিলেন যে, যত দিন বিষয়টি দিল্লি হাই কোর্টে বিচারাধীন, ততদিন যেন সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেয়। কিন্তু শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ এই মামলার রায়দান স্থগিত রেখেছে। এদিন শুনানি চলাকালীন আদালত মহুয়া, CBI এবং লোকপালে অভিযোগকারী বিজেপি নেতা নিশিকান্ত দুবের বক্তব্য শুনেছে। কিন্তু শুনানি শেষে আদালত রায়দান স্থগিত করে।

অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি এখনও সিবিআইকে দেয়নি লোকপাল। আগে বিষয়টি সম্পর্কে আদালতকে অবগত করার পর আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে লোকপাল। প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন মহুয়া। অভিযোগ উঠেছিল যে, শিল্পপতি গৌতম আদানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলার জন্যই মহুয়া এই কাজ করেছেন। এরপরেই মহুয়াকে সাংসদ পদ থেকে বরখাস্ত করার দাবি তোলেন নিশিকান্ত, সঙ্গে তিনি লোকসভার স্পিকারকে চিঠিও দেন। আর তদন্তে নেমে CBI-ও রিপোর্টে জানায়, ঘুষ নিয়ে সংসদে মোট ৬১টি প্রশ্ন করেছিলেন মহুয়া। এই ঘটনায় গত ৮ ডিসেম্বর মহুয়ার লোকসভার সাংসদপদ খারিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরে ভোটে জিতে একই কেন্দ্র থেকে তিনি সাংসদ হন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২